Sunday, September 6, 2026
28 C
Kolkata

অনুব্রতকে ভোটের আগে নজরবন্দী!বিজেপির দালালি করছে কমিশন,বলল তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক : আগামী ২৯ শে তারিখে রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর এই দফাতেই ভোট গ্রহণ করা হবে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে। তার আগে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। করোনা পরিস্থিতি আর নিজের স্বাস্থ্যের দোহাই দিয়ে সিবিআইকে পাশ কাটিয়ে যান তিনি। কিন্তু এবার আসরে একই কাজে নেমে পড়ল নির্বাচন কমিশন। আজ বিকাল পাঁচটা থেকে ভোটের পরের দিন অর্থাৎ ৩০শে এপ্রিল তারিখ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

 

এই ঘটনায় ক্ষুব্দ রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কুণাল ঘোষ আরো একবার নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে দালালী করছে তা প্রমাণের জন্য এটা দেখার পর আর কিছু লাগেনা। বিজেপির বহু নেতা দিনের পর দিন সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত এবং হিংসা ছড়ানোর জন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য দিলেও তাদের নজর বন্দি করার হুকুম দেয়নি নির্বাচন কমিশন কিন্তু এক্ষেত্রে কোনো কারণ ছাড়াই অনুব্রত মণ্ডল কে নজর বন্দী করছে তারা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories