Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

অক্সিজেন সংকটের পর এবার দিল্লিতে দেখা দিল কাঠের সংকট! শ্মশানে জায়গা নেই,নেই দাহ করার লোক

নিউজ ডেস্ক : অক্সিজেন সংকটের কারণে প্রতিদিন দেশে মৃত্যু হচ্ছে বহু মানুষের। শুধু দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৫০ এর ও বেশী। অক্সিজেনের অভাবে জীবনযুদ্ধে হেরে যারা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের নশ্বর দেহটি সৎকার করার ক্ষেত্রেও হাজার বাধা বিপত্তি পার হতে হচ্ছে শোকস্তব্ধ আপনজন হারানো পরিবারগুলোকে। তাদের আপনজনকে সুস্থ করার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারেনি দেশের সরকার। এবার মৃত্যু হওয়ার পরও তাদের পরিজনের দেহ দাহ করার জন্য প্রয়োজনীয় কাঠের ও সংকট দেখা দিয়েছে দিল্লিতে। নেই শ্মশানে কোনো জায়গা। এত দিন একটি মৃতদেহ দাহ করতে অন্তত ১০ ঘণ্টা লাইনে থাকতে হচ্ছিল মৃতের পরিবারের সদস্যদের। এখন এতক্ষণ অপেক্ষা করেও শ্মশানে জায়গা পাওয়া যাচ্ছে না মৃত্যুপুরী দিল্লিতে। অস্থায়ী ভাবে গড়ে তোলা শ্মশানে দাহ করার জন্য লোকও পাওয়া যাচ্ছে না এখন।

 

এই দ্বিতীয় ঢেউয়ের পর্বে দিল্লির Sarai Kale Khan cremation site-য়ে প্রতিদিন মোটামুটি ৬০-৭০ দেহ  সৎকার হচ্ছে। যদিও এখানে ২২ জনের ব্যবস্থা বহাল। সেটা তিনগুণ বাড়ানো হয়েছে। এখন দেখা হচ্ছে, যদি সংখ্যাটা ১০০-য় নিয়ে যাওয়া যায়! কিন্তু এত দ্রুত সব ধরনের কোভিডবিধি মেনে মেক শিফ্ট শ্মশান তৈরি করে ফেলাও কঠিন হচ্ছে। অচিরেই এরকম ২০টি অস্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৮০টি করা হবে। এমনিতেই সারা শহরে ২৫টি স্থায়ী শ্মশান আছে।

নেট দুনিয়া আজ হতাশায় ছেয়ে গিয়েছে। আজ দিল্লি ঠিক যেন মৃত্যুপুরী। মির্জা গালিব ও দিল্লিকে মৃত্যুপুরী বলার সময় এমন ভয়াবহ পরিস্থিতির কল্পনা করেননি। কে এর জন্য দায়ী? কিসের উন্নয়ন? কিসের বিকাশ? যেখানে জীবিত অবস্থায় অক্সিজেন পাওয়া যায় না, মৃত্যুর পর শ্মশান মেলে না, শ্মশানে ও কাঠের সংকট, দাহ করার লোক নেই! এই শহর কি শুধু মৃত্যুপুরী না আরো বেশী কিছু? দেশের ক্ষমতায় উপবিষ্ট শ্রেণীকে মানুষের উন্নতির চিন্তার থেকে ঘৃণা প্রচারের জন্য যখন বেশি ভোট মেলে তখন এমনই পরিস্থিতি খুব অপ্রত্যাশিত কি? প্রশ্ন করছেন বহু নেট নাগরিক।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories