Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

রোহিঙ্গা হত্যাকারী বার্মিজ সেনাদের ঘাঁটি দখল করল বিদ্রোহীরা

নিউজ ডেস্ক : মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের সীমানার কাছে একটি সেনা ঘাঁটি দখল করল ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন(কেএনইউ) বিদ্রোহীরা। কেএনইউ-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান তাও নি জানিয়েছেন, ”আমাদের বাহিনী সেনা ঘাঁটি দখল করে নিয়েছে।”

মিয়ানমার ও থাইল্যান্ডের সীমানা দিয়ে বয়ে চলা সালউইন নদীর কাছে এই ছিল রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো বার্মিজ সেনা বাহিনীর এই ঘাঁটি ছিল। সেটাই আক্রমণ করে বিদ্রোহীরা। গ্রামবাসীরাও প্রচুর গোলাগুলির শব্দ পেয়েছেন বলে জানা গিয়েছে।

তাও নি জানিয়েছেন, কতজন মারা গেছেন, কতজন আহত সেই তথ্য তারা এখন সংগ্রহ করছেন।

 

এই বিদ্রোহী গোষ্ঠী টি ১৯৪৯ সাল থেকে সংখ্যালঘু ক্যারেন সম্প্রদায়ের অধিকারের জন্য মায়ানমারের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। এদের ওপরেও প্রায়শই হামলা চালিয়ে থাকে মায়ানমারের সেনাবাহিনী।

মায়ানমারে কয়েক মাস আগে স্টেট চান্সলর অং সাং সুচি কে তার অন্যান্য উপদেষ্টা এবং সহকারীসহ গ্রেপ্তারের পর থেকে সেখানে সেনাবাহিনী পরিচালিত সরকারের দ্বারা বলবৎ করা এক বছরের জরুরি অবস্থা চলছে। গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এবং সেনাবাহিনীর হামলায় অসংখ্য গণতন্ত্রপ্রেমী মানুষ নিহত হয়েছেন এখনো পর্যন্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে মায়ানমারের সেনাবাহিনীর ওপর গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলেও এখনো পর্যন্ত তা কোনরকম কার্যকরী ফল বহন করে আনেনি। সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে আরো সক্রিয় হয়ে উঠেছে গণতন্ত্রপ্রেমী বিদ্রোহীরা। এবার সেই দলেই যোগ দিল ক্যারেন বিদ্রোহীরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories