Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দাদুর জন্য অক্সিজেন চেয়ে মিলল ক্রিমিনাল কেস,যোগীর রাজ্যে অমানবিকতার নয়া নজির!

নিউজ ডেস্ক : যোগীর অধীনে বিজেপি সরকারের হাতে গড়া সোনার উত্তর প্রদেশে করোনা রোগীর চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নেই। রোগীরা বাধ্য হয়ে চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। সাধারণ রোগীরা পাচ্ছেন না অক্সিজেন। কিন্তু তার জন্য কোথাও অভিযোগ বা নালিশ জানানো যাবে না। রাজ্য সরকারের কাছে চাইলে তো পাবেন না। এমনকি অন্য কোথাও অক্সিজেন চাইতে গেলেও আপনি সেখান থেকে অক্সিজেন পাওয়ার আগে পাবেন সরকারি ধমক, অপমান এবং আপনার বিরুদ্ধে হবে ক্রিমিনাল কেস।

একটাই দোষ, তিনি তাঁর দাদুর জন্য টুইটে অক্সিজেনের সাহায্য  চেয়েছিলেন। Amethi Police মঙ্গলবার সন্ধেবেলা টুইট করে জানিয়েছে যে, তারা এক তরুণের বিরুদ্ধে একটি ক্রিমিনাল কেস দায়ের করেছে। কারণ তরুণটি টুইটারে অক্সিজেন সিলিন্ডারের জন্য আবেদন জানিয়েছিলেন!

সোমবার সন্ধেবেলা Shashank Yadav নামের এক ব্যক্তি টুইটে actor Sonu Sood-কে ট্যাগ করে অক্সিজেন সিলিন্ডার চান। তিনি কিন্তু তাঁর টুইটে Covid-19 বা অন্য রকম রোগের উল্লেখ করেননি। শশাঙ্কের এক বন্ধু Ankit রাত সাড়ে আটটা নাগাদ বন্ধুর টুইটকে রিটুইট করেন এবং তিনি এক সংবাদ মাধ্যমের সিনিয়র এডিটরকেও পাশাপাশি টুইটারে সরাসরি মেসেজ পাঠান।

ওই সম্পাদক মধ্যরাত নাগাদ বিষয়টিতে সাড়া দেন। কোথাও কোনও মেডিক্যাল হেল্প লাগলে সাংবাদিকেরা যেমন তাঁদের পরিচিতি কাজে লাগিয়ে বিষয়টা দ্রুত ব্যাপক আকারে ছড়িয়ে দিয়ে পরিস্থিতি অনুকূল করার চেষ্টা করেন, তিনিও তাই-ই করেছেন। তিনি স্মৃতি ইরানি-কে ট্যাগ করে দেন। কেননা ইরানি অমেঠিতে সাসংদ। ইরানি দ্রুত সাড়া দেন। বলেন তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।

ইতিমধ্যে Ankit ওই সিনিয়র সাংবাদিককে মেসেজ করে জানান, তাঁর বন্ধুর দাদু মারা গিয়েছেন। এই খবরটিও ওই এডিটর মন্ত্রীকে জানান।

ঘটনা এইখানেই শেষ হতে পারত। কিন্তু না, তখনও কিছু বাকি ছিল। কেননা ততক্ষণে কোভিড-ক্রাইসিস ঘিরে রাজ্যের পরিস্থিতিও অনেক বদলে গিয়েছে। আতঙ্কে দিন গুনছে সকলে। কোভিড আক্রান্ত মানেই দুঃসহ টেনসন। তারমধ্যে অক্সিজেন চেয়ে টুইট করে একজন অজান্তেই টেনসন আরও বাড়িয়ে ফেলার অপরাধে অপরাধী হয়ে পড়লেন।

 

২৭ এপ্রিল বিকেলে Amethi District Magistrate Amethi Chief Medical Officer-কে একটি টুইট করে ওই সম্পাদকের পোস্টের বিষয়ে খোঁজ নেন। খোঁজ নিয়ে জানা যায়, শশাঙ্কের দাদু একটি বেসরকারি হাসপাতাসলে ভর্তি ছিলেন। তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। শশাঙ্ক বা ওই সাংবাদিক কেউই তাঁদের টুইটে কোভিডের কারণে এই অক্সিজেন-সন্ধান এ কথা উল্লেখ করেননি। কিন্তু তবুও বলা হয়, উক্ত দুই ব্যক্তি এই সঙ্কটকালে রাজ্যের নিয়ম লঙ্ঘন করেছেন। মঙ্গলবার সন্ধেবেলাতেই Amethi Police শশাঙ্ক এবং সাংবাদিককে একটি টুইট করে বলে, এই পরিস্থিতিতে এই আচরণ শুধু গুজব ছড়ানো নয়, রীতিমতো criminal offence। police জানিয়ে দেয়, তারা অভিযোগ দায়ের করছে ভারতীয় পেনাল কোডের sections 188, 269 এবং 505 (1)(b) ধারায়, থাকছে  Epidemic Act-এর Section 3 এবং Disaster Management Act-এর Section 54-ও। পুলিস যদি কেসটা চালিয়ে যায় তবে এতে শশাঙ্কের জেলও হতে পারে।

 

এর আগে যোগী আদিত্যনাথ নিজে রাজ্যটির হাসপাতাল সুপারদের সঙ্গে বৈঠকে তাদেরকে অক্সিজেন ঘাটতির ব্যাপারে কোনো রকম আওয়াজ না করার ব্যাপারে সতর্ক করে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ অক্সিজেন ঘাটতি নিয়ে প্রশ্ন তুললে তার সব সম্পত্তি জব্দ করে নেওয়ার ও হুমকি দিয়ে রেখেছেন যোগী স্বয়ং।

কিন্তু অক্সিজেনের ঘাটতি না থাকলে কেন উত্তর প্রদেশের করোনা সংক্রামিত রোগীদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসার জন্য? অক্সিজেন ঘাটতি না হলে কেন মানুষ তাদের আপনজনদের জন্য অক্সিজেন চাইতে বাধ্য হচ্ছেন? কেন যোগীর মন্ত্রিসভার মন্ত্রী এবং বিজেপির বিধায়করাও রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হচ্ছেন? উল্লেখ্য এর আগেও জগর রাজ্যে করোনা সংক্রমনের মাঝে সরকারিভাবে অমানবিক আচরণ লক্ষ্য করা গিয়েছে। এর আগেও করোনা সংক্রামিত ব্যক্তিরা সে রাজ্যের করোনা রোগীদের জন্য চালু করা হেল্প লাইনে সাহায্যের জন্য ফোন চাইলে তাকে দূরে গিয়ে মরে যেতে বলা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories