Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নাইট শিবিরে করোনা হানা, কোহলিদের বিরুদ্ধে ম্যাচ স্থগিত

আইপিএল চলাকালীন কলকাতা নাইট রাইডার্স শিবিরে হানা দিল করোনা। আক্রান্ত হলেন স্পিনার বরুন চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ার। ফলে আজ আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ বাতিল করা হল। আপাতত আলাদা রাখা হয়েছে এই দুই ক্রিকেটারকে।

সোমবার সকাল থেকেই নাইট শিবিরে করোনা হানার কথা ভেসে আসছিল। ম্যাচ বাতিল হয়ে যেতে সে কথাও শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু তখনও সত্যতা স্বীকার করা হয়নি কেকেআর বা আইপিএলের তরফে। শেষমেশ এর সত্যতা স্বীকার করে আয়োজকরা।

বিবৃতিতে জানানো হয়েছে, গত চারদিনে তৃতীয় রাউন্ড পরীক্ষার পর তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি খেলোয়াড়দের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও খবর।

কেকেআর জানিয়ে দিয়েছে, রোজ পরীক্ষা করা হবে তাদের ক্রিকেটারদের। অর্থাৎ, বাকি কারোর শরীরে সংক্রমিত হয়েছে কিনা তার দিকেও নজর দেওয়া হবে।

সোমবারের ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছ। তবে কবে হবে তা জানানো হয়নি বিবৃতিতে। প্রশ্ন উঠছে, জৈব সুরাক্ষা বলয়ের মধ্যে থেকেও কিভাবে আক্রান্ত হতে পারেন ক্রিকেটাররা?

জানা গিয়েছে, সম্প্রতি কাঁধের চোটের জন্য স্ক্যান করাতে জৈব সুরক্ষা বলয় ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন বরুণ। গ্রিন করিডর দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে সন্দীপ কী করে করোনা-আক্রান্ত হলেন তা জানা যায়নি। এ বারের আইপিএল শুরু হওয়ার মাঝপথে এই প্রথম কোনও দলের ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। আইপিএল ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলে দিল এই ঘটনার পর।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories