Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

শোভন বৈশাখীর পর এবার তৃণমূলে ফিরতে চান প্রবীর ঘোষাল

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই বৈশাখী শোভন তৃণমূলে ফিরতে পারেন এমন একটা অস্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবার এমন আভাস পাওয়া গেল আর এক তৃণমূল ত্যাগী বিজেপি নেতা প্রবির ঘোষালের কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন উত্তরপাড়া বিধানসভায় পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। মঙ্গলবার তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে এই কাজটি নিজের হাতে নিয়ে পালন করেছেন, বিধানসভা ভোটে তার ফল তৃণমূল পেয়েছে।’’

উত্তরপাড়ার বিদায়ী তৃণমূল বিধায়কের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। কারণ, সোমবার সকালে কালীঘাটে ‘দলবদলু’দের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘‘আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত।’’ এই পরিস্থিতিতে প্রবীরের মন্তব্যেকে তৃণমূলে ফেরার ‘বার্তা’ বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বিজেপি-তে যোগ দিয়েছিলেন প্রবীর।

 

প্রবীর মঙ্গলবার তাঁর দল বিজেপি-র সাংগঠনিক দুর্বলতা সম্পর্কে বলেন, ‘‘একটা দুর্বলতা তো ছিলই। এমনকি, বুথের ভোটার স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছোনো যায়নি। সেটা করতে পারেনি বিজেপি-র কর্মীরা। প্রচারে মুখ্যমন্ত্রী মমতার আবেদনকে বাংলার মানুষ অনেক বেশি গ্রহণ করেছিল বলেই আজ এই ফল।’’

বিধানসভা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের জয় সম্পর্কে প্রবীর মঙ্গলবার বলেন, ‘‘অস্বীকার করে কোন লাভ নেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ গ্রহণ করেছে। সে কারণেই ভোটের এই ফল।’’

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories