Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মানুষের মৃত্যু মিছিলের মাঝে যোগীর চিন্তা গরু নিয়ে,খুললেন গরুদের জন্য হেল্পলাইন!

নিউজ ডেস্ক : লাশের মৃত্যু মিছিল অব্যাহত উত্তর প্রদেশে, বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার এবং বেডের জন্য সাধারন রোগীর মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা। সেইসময়ই এক অদ্ভুত এবং অমানবিক খবর এসেছে যোগীর রাজ্য থেকে। জানা গিয়েছে, লাশের মিছিল মাঝে যোগী জোর দিচ্ছেন গরুর শারীরিক সুস্থতার ওপর। যোগীরাজ্যে একাধিক গোশালাতে থার্মাল স্ক্রিনিং, অক্সিমিটারের ব্যবস্থা করা হচ্ছে। গোরুরা যাতে সংক্রমণ মুক্ত থাকে, সেই লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা নিতে হেল্প ডেস্ক তৈরির নির্দেশও দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

যেখানে অক্সিজেনের অভাবে প্রতিনিয়ত একাধিক করোনা রোগীর মৃত্যু হচ্ছে, সেখানে গোরুদের সুরক্ষায় রাজ্য সরকারের এই তৎপরতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে যোগী সরকারের তরফেই সাফাই দিয়ে জানানো হল, গোবলয়গুলিতে থার্মাল স্ক্রিনিং ও অক্সিমিটারের ব্যবস্থা করতে বলা হলেও তা গোরুদের জন্য নয়, বরং সেখানে কর্মরত ব্যক্তিদের জন্যই ব্যবস্থা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর এই বিষয়ে অতিরিক্ত মুখ্য সচিব (তথ্য বিভাগ) যোগীর মুখ রক্ষায় নবনীত সেহগাল বলেন, এইধরনের কোনও অর্ডার দেওয়া হয়নি। তবে হেল্পলাইনের ব্যাপারে তিনি বলেন, গোশালাগুলিতে এই ধরনের হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে যাতে কর্মীরা করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। বর্তমানে, ৫ হাজার ২৬৮টি গোরুদের সুরক্ষা সেন্টার তৈরি করা হয়েছে। রাজ্যে মোট ৫ লাখ ৭৩ হাজার ৪১৭ টি গোশালা রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories