Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

আল আকসা মসজিদে হামলার তীব্র নিন্দা ও ইসরাইলের গণহত্যা প্রকল্পকে শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার 

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও এম এ সালাম সাহেব বলেছেন যে ইসরাইলি পুলিশের আল আকসা মসজিদের উপর হামলা করা একটি সন্ত্রাসের কাজ। মুসলমানদের পবিত্র স্থান আল আকসার প্রতি ইসরাইলের ঘৃণা কোনও গোপন বিষয় নয়। আল আকসা মসজিদে সাম্প্রতিক বিপর্যয় ফিলিস্তিনিদের প্রতি বৃহত্তর ইসরাইলি আগ্রাসনের একটি অংশ। শেখ জের্রাহ উপকন্ঠে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদ করার চলমান প্রচেষ্টা জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার ইসরাইলের গণহত্যা প্রকল্পের একটি অংশ।

ইসরাইলের অবৈধ বন্দোবস্ত এবং জমি দখল বন্ধের করতে আন্তর্জাতিক দাবি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের উপর হিংসার এক নতুন তরঙ্গ উন্মুক্ত করেছে ইসরাইল। গত কয়েকদিন ধরে, ইসরাইলি পুলিশ এবং ইহুদি বসতি স্থাপনকারীরা জেরুজালেমের শাইখ জের্রাহ উপকন্ঠ থেকে ১০ শিশুসহ ৪০ জন ফিলিস্তিনি বাসিন্দাকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে। ফিলিস্তিনি ও অন্যান্য নেতাকর্মীরা উচ্ছেদের মুখোমুখি মানুষদের প্রতি সংহতি প্রকাশ করতে সেখানে ইফতারের জন্য জড়ো হয়েছিল তাদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে এবং সহস্রাধিক মানুষ এই হিংসাই আহত হয়েছে।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এই অমানবিক উৎপীড়ন এবং কয়েকশো ফিলিস্তিনিকে বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করার প্রয়াসেকে তীব্র নিন্দা জানায়। হাজার হাজার বছর ধরে বসবাস করে ফিলিস্তিনিদের এই ঐতিহাসিক শহর থেকে মুছে ফেলার এবং ইহুদি বসতি প্রতিস্থাপনের এটি বৃহত ইসরাইলের বসতি স্থাপনকারী-ঔপনিবেশিক প্রকল্পের অংশ। ইহুদি রাষ্ট্রের শান্তি আলোচনা বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি নেই। ইসরাইলি পদক্ষেপগুলি মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধহিসাবে চিহ্নিত এবং এটি এই অঞ্চলে শান্তির জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
পপুলার ফ্রন্ট ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিবিদ্বেষী ইসরাইল ও জায়ানবাদী ইহুদি দলগুলির শক্তিপ্রয়োগ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরবতা ত্যাগ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories