Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ভ্যাকসিনের ব্যাপারে নাক গলাবেন না, সুপ্রিম কোর্টকে বলল ব্যর্থতা ঢাকতে বদ্ধপরিকর মোদি সরকার

নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমন নিয়ন্ত্রণে চরম ব্যর্থ মোদি সরকার। ভ্যাকসিন কার্যকলাপ ও চলছে ধীর গতিতে। আবার মুনাফা বাড়াতে রাজ্য এবং কেন্দ্র সরকারের জন্য ভ্যাকসিনের ভিন্ন মূল্য রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মোদি সরকারকে ভ্যাকসিন নীতি নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিভিন্ন রাজ্য সরকার এবং সংগঠন। কিন্তু মোদি সরকার নিজের ব্যর্থতা ঢাকতে সুপ্রিম কোর্টকে ভ্যাকসিন নীতিতে নাক না গলাতে বলল কেন্দ্র।

হলফনামায় কেন্দ্র জানাল,”বিশ্ব অতিমারীর সময় বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতামতের উপর নির্ভর করে নির্ধারিত হয় দেশের কৌশল। তাই বিচারবিভাগীয় হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। অর্থবহ ও উচ্চাশাবশত বিচারব্যবস্থার হস্তক্ষেপে তৈরি হতে পারে অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত পরিস্থিতি। বিশেষজ্ঞের পরামর্শ অথবা প্রশাসনিক অভিজ্ঞতা না থাকলে ডাক্তার, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের উদ্ভাবনী সমাধানের পথে বাধা সৃষ্টি করতে পারে।”
ভ্যাকসিনের (COVID Vaccine) দামের ফারাক নিয়ে গত সপ্তাহে কেন্দ্রকে বিবেচনা করতে বলেছিল শীর্ষ আদালত (Supreme Court)। সংবিধানের অনুচ্ছেদ ১৪ ও ২১ মনে করিয়ে দিয়েছিল সরকারকে। টিকার দরের ফারাক নিয়ে কেন্দ্রের দাবি, কোভিড প্রতিষেধকের দামের আয়ত্তের মধ্যে রয়েছে। সরকারের তদ্বিরের পর গোটা দেশে একই দাম রেখেছে দুটি উৎপাদনকারী সংস্থা। রাজ্যগুলি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে। সেজন্য ১৮ থেকে ৪৫ বছরের ব্যক্তিরা ফ্রি-তে টিকা পাবেন। গ্রামীণ এলাকায় সৎকারকর্মী, পঞ্চায়েত কর্মীরাও প্রথম সারির কোভিডযোদ্ধা। ফলে বিনামূল্যে টিকাকরণে আওতায় রয়েছেন তাঁরা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories