Wednesday, October 21, 2026
25 C
Kolkata

তামিলনাড়ুতে ২ জন মুসলিমকে মন্ত্রিত্ব দিলেন স্ট্যালিন

নিউজ ডেস্ক : ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর সরকার গঠন প্রক্রিয়া ও প্রায় শেষ। অন্যান্য রাজ্যের সঙ্গে মন্ত্রিসভা গঠিত হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে। সেখানে ডিএমকে কংগ্রেস জোট সরকারের গঠিত মন্ত্রিসভায় জায়গা হল ২ মুসলিম মন্ত্রীর। ভারতের তামিলনাড়ু প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তার ৩৩ সদস্যের মন্ত্রিসভায় দলীয় দুই মুসলিম বিধানসভার সদস্যকে (এমএলএ) যুক্ত করেছেন।

আভাদি আসনের এসএম নেসারকে দুধ ও ডেইরি উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে জিনগি থেকে নির্বাচিত এমএলএ কেএস মাস্তানকে সংখ্যালঘু উন্নয়ন, উদ্বাস্তু, উদ্ধার ও ওয়াকফ বোর্ড বিষয়ক মন্ত্রী করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার স্টালিন তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। পরে শুক্রবার চেন্নাইয়ের রাজভবনে তিনি মুখমন্ত্রী হিসেবে শপথ নেন।

৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ মে নির্বাচন প্রকাশিত ফলাফলে স্টালিনের নেতৃত্বের দ্রাবিড় মুননেত্রা কাজাগাম (ডিএমকে) দল জয়লাভ করে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সভাপতি কে এম কাদের মহিউদ্দিন এম কে স্টালিনের এ উদ্যোগের প্রশংসা করেছেন।

কাদের মহিউদ্দিন বলেন, সাবেক মুখ্যমন্ত্রী এম করুনানিধি তার মন্ত্রিসভায় পাঁচজন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছিলেন। বাবার দৃষ্টান্ত অনুসরণ করে এম কে স্টালিনও তার মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছেন। একারণে সমগ্র মুসলিম জনগোষ্ঠী তাকে অভিনন্দন জানিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories