Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

শক্তি কমল বিজেপির, বিধানসভায় MLA সংখ্যা কমে দাঁড়াল ৭৫ এ

নিউজ ডেস্ক : বিধানসভায় শক্তি কমল বিজেপির। তাদের বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে দাঁড়াল ৭৫ এ। এর কারণ, নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারের বিধায়ক পদ ছেড়ে দেওয়া। এই নবনির্বাচিত ২ বিধায়ককে নিয়ে জল্পনা চলছিল। তবে তাঁদের তরফে স্পষ্ট জানানো হল বিধায়ক হিসাবে বিধানসভায় যেতে চান না তাঁরা। সাংসদ পদেই থাকবেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। যার ফলে দিনহাটা ও শান্তিপুর এই দুই আসন বিধায়ক শূন্য হল। সেখানে আবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজেপি সূত্রে খবর, তাদের দুজনকে যে কোনও একটি পদ বেছে নিতে বলা হয়েছিল। কারণ ৬ মাসের মধ্যে তাদেরকে যেকোনো একটা পদ ছাড়তে হত। দেখার বিষয় হল, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি। যার ফলে বিধায়ক পদ ধরে রাখারও তেমন কোনও যুক্তি নেই বলেই মনে করছেন দুই সাংসদ। তার জায়গায় সংসদে তাঁরা নিজেদের গুরুত্ব ও বাংলার হয়ে কথা বলবেন বলে তাদের তরফে জানানো হয়েছে।

 

বিধানসভা নির্বাচনে লোকসভার মোট চার সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভোটে বিপুল ব্যবধানে হেরেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে দিনহাটা থেকে বিধায়ক হয়েছেন নিশীথ প্রামাণিক। শান্তিপুরে জয়ী হয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।

এদিকে মুর্শিদাবাদের দুটি আসনে ভোটই হয়নি। সঙ্গে খড়দহতে প্রয়াত হয়েছেন তৃণমূলের বিজয়ী কা‌জল সিংহ। আর এবার দিনহাটা ও শান্তিপুরে জয়ী দুই বিজেপি নেতা বিধায়ক পদ ছাড়লেন। যার ফলে এই পাঁচ আসনে উপ-নির্বাচন হবে। এই পাঁচ কেন্দ্রের মধ্যে একটিতে দাঁড়াবেন মমতা ব্যানার্জি, অন্যদিকে আরও একটিতে দাঁড়াবেন অমিত মিত্র।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories