Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ভোট পরবর্তী হিংসা নিয়ে ভার্চুয়াল সভা গণমোর্চার

আজ (১৫মে,২০২১) বিকাল ৩টায় রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা বিষয়ে বাংলা গণমোর্চার পক্ষ থেকে এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ের সঞ্চালনায় ছিলেন বাংলা গণমোর্চার আহবায়ক এবং এসডিপিআই দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন মূলনিবাসী পার্টির সভাপতি এবং গণ মোর্চার চেয়ারম্যান আইপিএস নজরুল ইসলাম, ডিএনপি পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা, সুজাপুরী ট্ট্যান্সফারড এরিয়া সম্পাদক এবং এনএপিএম এর জাতীয় কনভেনর পাসারুল আলম, হাম পার্টির সম্পাদক স্যামসুন হুদা, পুরুলিয়ার সিধূ কানহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক নিজাম পারভেজ এবং বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান। প্রত্যেকেই তাদের আলোচনায় নির্বাচন ও তার পরবর্তী হিংসা গণতন্ত্রের পক্ষে লজ্জা বলে উল্লেখ করেন। রাজনৈতিক হিংসার পাশাপাশি বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর একটা প্রচেষ্টা চালাচ্ছেবলে সবাই উদ্বেগ প্রকাশ করেন। হিংসা মোকাবিলায় রাজ্যপালের ভূমিকা পক্ষপাতমূলক ও রাজনৈতিক দোষে দুষ্ট এবং যা কিনা রাজ্যপালের মহিমা ও গরিমাকে ক্ষুন্ন করে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

গণমোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়-
১. নবগঠিত সরকার অবিলম্বে এই হিংসা বন্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুক ।
২. সহিংসতা বন্ধ করার জন্য , দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট জেলাশাসককে ডেপুটেশন প্রদান করা হবে।
৩. সাধ্যমতো উপদ্রুত এলাকায় সরজমিনে খোঁজখবর নেওয়া হবে।
৪. সোস্যাল মিডিয়ায় যথাসম্ভব শান্তির আবেদন জানিয়ে প্রচার করা হবে
৫. সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারকে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে দমনের দাবি জানানো হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories