Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আবারও নির্ভয়ার ছায়া দিল্লীতে, ২৫ জন মিলে গণধর্ষণ যুবতীকে

লকডাউনে স্তব্ধ দিল্লি। তবে এর মাঝেও এক হাড়হিম করা ঘটনা সামনে এল। অভিযোগ উঠে গত ৩ মে দিল্লিতে গণধর্ষণের শিকার হন এক ২৩ বছর বয়সি যুবতী। দিল্লিতে পরিচারিকার কাজ করা সেই যুবতী ফেসবুকের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে আলাপ করেন। সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।

জানা গিয়েছে ফেসবুকে আলাপচারিতা গভীর হওয়ায় ফোন নম্বর আদানপ্রদান হয়। এরপর সাগর নামক অভিযুক্ত যুবক নিজের পরিবারের সঙ্গে দেখানোর নাম করে নির্যাতিতাকে ডাকেন। এরপরই রাজধানীর শহরতলির রামগড় গ্রামের জঙ্গলে নিয়ে যাওয়া হয় যুবতীকে। সেখানে সাগরের বন্ধুরা মদের আসর বসিয়েছিল। সেখানে ছিল সাগরের ভাইও।

এরপরই সেখানে নির্যাতিতার উপর পালা করে অকথ্য অত্যাচার চালায় সাগর ও তার বন্ধুরা। পরে সেই জঙ্গল থেকে নির্যাতিতা যুবতীকে আকাশ নামক এক ব্যক্তির কাছে নিয়ে যায় সাগর। সেখানেও ৫ জন অত্যাচার চালায় সেই যুবতীর উপর। ধারাবাহিক ভাবে এই অকথ্য অত্যাচারে যুবতীর শারিরীক অবস্থা অবনতি হয়। এই পরিস্থিতিতে যুবতীকে বদরপুর সীমান্তের কাছে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

এরপর ১২ মে হাসানপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। শারীরিক ভাবে দুর্বল থাকার জেরে তিনি এর আগে এসে অভিযোগ দায়ের করতে পারেননি। এরপরই যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাগরকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এদিকে হাসানপুর থানার এসএইচও রাজেশ জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories