Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আজই গুজরাট উপকূলে ১৮৫ কিমি বেগে আঘাত হানবে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় ‘তাউটি’

নিউজ ডেস্ক : মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটকে ধ্বংসলীলা চালানোর পর এবার গুজরাট উপকূলে আঘাত হানতে চলেছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় তাউটি। আজ সন্ধায় গুজরাট উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৫ কিমি ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

 

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের প্রায় সব প্রান্তে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, সঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের তান্ডবে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ জনের, কর্নাটকে ও ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি ঘর এবং সরকারি ভবন।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জন্য প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যে ইতিমধ্যেই প্রায় ১.৫ লক্ষ মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ২৫ মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রানকেন্দ্রে। ৪৪ টি বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের আঘাত পরবর্তী পরিস্থিতির জন্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories