Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মহানবীকে  নিয়ে কূটনীতি করায় যুবক আটক

 

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় সৌরভ দত্ত (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল। তার বাবার নাম শুক রঞ্জন দত্ত। সে ডেফোডিল ইউনিভার্সিটিতে বিএসসিতে অধ্যয়রণত।

 

জানা গেছে, জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের শুক রঞ্জন দত্তের ছেলে সৌরভ দত্ত তার নিজের ফেসবুক মেসেঞ্জার থেকে তার এক বন্ধুকে পাঠানো বার্তায় ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার পর গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাকে শাস্তির দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় হোসেন্দী বাজারে এলাকাবাসী সকালে ও বিকালে বিক্ষোভ মিছিল করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান জানান, বুধবার রাতে নিজের ফেসবুক মেসেঞ্জারে থেকে তার এক বন্ধুকে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। পরে আজ সকালে উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সারওয়ার জাহান বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার পর গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে আজকে সকালে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories