Wednesday, October 21, 2026
24 C
Kolkata

অবশেষে যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল

যৌন হেনস্থার অভিযোগ মিথ্যে। গোয়ার আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন তেহেলকার প্রতিষ্ঠাতা তথা সাংবাদিক তরুণ তেজপাল। এর আগে তরুণের বিরুদ্ধে তাঁর এক সহকর্মী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। সেই প্রেক্ষিতেই মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি তলাকালীন গোয়ার আদালতের অতিরিক্ত সেশন জাজ ক্ষমা যোশী বেকসুর খালাস দিলেন তরুণ তেজপালকে।

তরুণ তেজপালের বিরুদ্ধে তাঁর এক মহিলা সহকর্মী অভিযোগ করেন যে গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেন তরুণ তেজপাল। এরপর গোয়া পুলিশের কাছে এই সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর ২০১৩ সালে গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। পরবর্তীতে ২০১৪ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান তরুণ তেজপাল।

এরপর ২০১৭ সালে এই মামলার শুনানি শুরু হয় গোয়ার আদালতে। এর আগে অবশ্য তরুণ তেজপাল বম্বে হাইকোর্টে তাঁর বিরুদ্ধে এই মামলা খারিজের আবেদন করেছিলেন। এরপর সুপ্রিমকোর্টেই এই আবেদন জানিয়ে মামলা করেছিলেন সুপ্রিমকোর্টে। তবে শীর্ষ আদালতেও সেই মামলা গ্রহণ করা হয়নি।

তরুণ তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৫৪, ৩৫৪–এ, ৩৫৪–বি, ৩৭৬(২)(এফ), ৩৭৬(২)(কে) ধারায় মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলার রায়দান বারবার পিছিয়ে গিয়েছে করোনা সংক্রমণের জেরে। এদিকে গোয়ার আদালতের এই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন জানাতে চলেছে সরকার পক্ষের আইনজীবী।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories