Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মঠবাড়িয়ায় গ্রাম থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার

 

 

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রাম থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে।

 

২৭ মে (বৃহস্পতিবার) সকালে

উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে হরিণ দুটি দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ার ও জলোচ্ছাসের কারণে ভেসে আসে ওই হরিণ দুটি। পরে বগী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমানের কাছে সকাল ১০টার দিকে হরিণ দুটি হস্তান্তর করা হয়।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া বেড়িবাঁধের পাশে বসবাসকারী জেলে শহিদুল ইসলাম খুব সকালে তার নৌকার পানি সেচ করে বাড়ি ফেরার পথে বেড়িবাঁধের পাশে ঝোপঝাড়ের ভিতর একটি হরিণ দেখতে পায়। এ সময় তিনি হরিণটি তাড়া করলে দৌড়ে পূর্ব দিকের মাঠে পড়ে। পরে এলাকাবাসী বিশ্বাস বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেপারীর বাড়িতে রাখেন। তার কিছু সময় পরে ওই একই এলাকায় আরেকটি হরিণ দেখতে পায়। এ সময় এলাকাবাসী তাড়া করলে পার্শবর্তী এলাকা গোলবুনিয়া গ্রামের আমতলা বাজারের উত্তর পার্শে মিলন ফরাজী বাড়ির সামনে থেকে অপর হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

বগী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা (বন প্রহরী) হাবিবুর রহমান বলেন, উলুবাড়িয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী আ: হামিদ খান আমাকে মোবাইল ফোনে লোকালয়ে হরিণ উদ্ধারের কথা জানালে উত্তাল নদীর ঢেউ উপেক্ষা করে ট্রলার নিয়ে ছুটে যাই এবং এলাকাবাসীর উস্থিতিতে হরিণ দুটি গ্রহণ করি।

 

শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদিন বলেন, ঘূণিঝড় ইয়াসের প্রভাবে অতি জেয়ারের জলোচ্ছ্বাসের কারণে হরিণ দুটি ভেসে আসছে বলে ধরণা করা হচ্ছে।তিনি জানান, উদ্ধারকৃত হরিণ দুটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories