Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু 

 

 

 

 

(শামীম সরকার )কিশোরগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বাড়ির উঠোনে খেলতে খেলতে বাড়ি লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে রওজা মনি নামে দুই বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার কোদালিয়া হাই স্কুল সংলগ্ন এক বাড়িতে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

রওজা মনি ওই এলাকার মোস্তফা মিয়ার শিশুকন্যা।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির উঠোনে খেলা করছিল ওই শিশু। এসময় বাড়ির অন্য লোকজনের চোখ ফাঁকি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে।

 

পরে উঠোনে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।

দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories