Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মদন গেয়ে উঠলেন, ‘আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি…!’

এই তো তিন চারদিন আগের কথা। এসএসকেম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের বারান্দা দিয়ে মূকাভিনয় করে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বোঝাতে চেয়েছিলেন, তাঁর ভীষণ শরীর খারাপ।
নারদ মামলায় গতকাল বাকি তিন জনের সঙ্গে মদনবাবুকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। তারপর এদিন যেন অন্য মুডে মদন। অনেক দিন পর ফিরলেন ফেসবুক লাইভে। কালো কুর্তা, কালো সানগ্লাস পরে পিজির বারান্দায় দাঁড়িয়ে একের পর রবীন্দ্রসঙ্গীত গাইলেন কামারহাটির বিধায়ক। মদন গেয়ে উঠলেন, ‘আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি…!’ গান শেষ করেই তিনি বলেন, ‘আমি এখন মুক্ত পুরুষ।’ তারপর কখনও গাইলেন ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ কিংবা ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই!’ গতকালই মদন মিত্রর ছেলে তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন। বেরিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর বাবার একটি টিউমার রয়েছে। তার জন্য ওষুধপত্র চলছে। তবে মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন বাবাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে। এসএসকেএম সূত্রে খবর, মদন মিত্রকে হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁকে বেশ কিছু দিন এখন বাড়িতেই বিশ্রামে থাকতে হবে। কারণ পোস্ট কোভিড কিছু জটিলতা তাঁর শরীরে রয়েছে। সংক্রমণ রয়েছে ফুসফুসেও। এদিন ফেসবুক লাইভে মদন বলেন, ‘আমি তো স্বেচ্ছায় পিজিতে আসিনি। চিকিত্‍সকদের পরামর্শেই এসেছি। তাঁরা যবে বাড়ি যেতে বলবেন তবেই বাড়ি যাব।’ গত ১৭ মে সকালে নারদ কাণ্ডে চার জনকে গ্রেফতার করে সিবিআই। তারপর নিম্ন আদালত সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের জামিন দিলেও তার বিরুদ্ধে সেদিন রাতেই হাইকোর্টে যায় সিবিআই। উচ্চ আদালত জামিনের উপর স্থগিতাদেশ দিয়ে ধৃত চার জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। চার জনের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় এই তিন জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত সপ্তাহে পার্সোনাল রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে বাড়ি (গোলপার্ক) ফিরেছিলেন শোভনবাবু। গত মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সুব্রতবাবু। হাসপাতালে আপাতত একাই রয়েছেন মদন মিত্র।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories