Wednesday, October 21, 2026
27 C
Kolkata

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস-ধর্ষণ’! ‘গ্রেপ্তার’ কঙ্গনার ব্যক্তিগত দেহরক্ষী হেগড়ে

বিতর্কের শিরোনামে প্রায় সবসময়েই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নাম। তবে এবার বিপাকে পড়লেন তাঁর দেহরক্ষী কুমার হেগড়ের (Kumar Hegde) জন্য। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের জন্য FIR দায়ের হয়েছিল হেগড়ের বিরুদ্ধে। এবার তাঁকেই কর্ণাটকের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশের একটি দল।

মুম্বইয়ের এক বিউটিশিয়ানই এমন অভিযোগ তুলেছিলেন কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে। তাঁর অভিযোগের ভিত্তিতেই কুমার হেগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের ডিএন নগর থানায় এফআইআর দায়ের হয়েছিল। সূত্রের খবর, তারপরই মুম্বই থেকে পালিয়ে গিয়ে নিজের গ্রামের বাড়িতে আশ্রয় নেন হেগড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় মুম্বই পুলিশের একটি দল। বাড়ি থেকেই আটক করা হয় কঙ্গনার দেহরক্ষীকে।

ওই মহিলার দাবি, কুমার হেগড়ে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার জন্যে সম্পর্কে যাওয়ার পর তাঁরা সহবাসও করতেন। তবে কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান হেগড়ে। আর যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার হিসেবে নিয়েও যান। কিন্তু এরপরই কোনওরকম যোগাযোগ রাখেননি কঙ্গনার দেহরক্ষী। ইতিমধ্যে, অন্য এক বন্ধুর মাধ্যমে ওই মহিলা জানতে পারেন যে, কুমার তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চান না। তার কিছুদিন পরই এক মহিলা নিজেকে কুমারের মা পরিচয় দিয়ে নির্যাতিতাকে ফোন করেন। এবং কুমারের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে, বলেও জানান। তাই কুমারের সঙ্গে সম্পর্ক রাখতেও বারণ করে দেন ফোনের অপরপ্রান্তের ওই মহিলা। এরপরই ক্ষুব্ধ, অপমানিত হয়ে লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের ওই বিউটিশিয়ান।

গত ১৯ মে কুমারের বিরুদ্ধে ডিএন নগর থানায় এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ (Mumbai Police)। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৭৭ ধারায় মামলা রুজু হয়েছিল। উল্লেখ্য, ব্যক্তিগত দেহরক্ষী হওয়ায় কঙ্গনার সঙ্গে কুমারের সম্পর্ক বেজায় ভালই ছিল। এমনকী অভিনেত্রী তাঁর জন্মদিনও পালন করতেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories