Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিমানবন্দরে ২২ জন সাধুর কাছ থেকে উদ্ধার হল ১১০ কেজি অবৈধ গাঁজা

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো-র বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে শুল্ক দপ্তর। তাদের লাগেজ তল্লাশি করে প্রায় ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আধিকারিকদের দাবি, প্রতিটি ব্যাগের ভেতরে কৃত্রিমভাবে তৈরি করা গোপন জায়গায় প্রায় ৫ কেজি করে মাদক লুকিয়ে রাখা ছিল।

ধৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী এবং তারা সম্প্রতি থাইল্যান্ড থেকে ফিরছিলেন। জানা গেছে, একজন অজ্ঞাত ব্যক্তি তাদের চার দিনের ভ্রমণের সব খরচ বহন করেছিলেন। বিমানবন্দরে পৌঁছনোর পরই সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ পরীক্ষা করা হয় এবং এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও এক ভিক্ষুকে পরে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনিই পুরো সফরের আয়োজন করেছিলেন এবং অন্যদের বলেছিলেন যে তারা যে প্যাকেট বহন করছেন, তা নাকি দানস্বরূপ দেওয়া হয়েছে। আদালতে তোলা হলে ২২ জনকেই সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories