Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সাইকেল চালালে শরীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ে, কৈলাশ বিজয় বর্গীর নয়া বৈজ্ঞানিক আবিষ্কার

নিউজ ডেস্ক : বিজেপিতে প্রইগিত বৈজ্ঞানিক বুদ্ধি সম্পন্ন মানুষের অভাব কোনদিনই ছিল না। বিল্পব দেবের মহাভারতের ইন্টারনেট থেকে বিভিন্ন বিজেপি নেতার গোমূত্র বিজ্ঞানের তাৎপর্য ব্যাখ্যা সবাই দেখেছে। এ ব্যাপারে ও নালার গ্যাস থেকে চা তৈরি, মেঘে রাডার অকার্যকর করা, বৈদিক যুগে অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি তত্ত্ব আবিষ্কার করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোদি। এবার সামনে এল আরো এক অসামান্য বৈজ্ঞানিক তত্ত্ব। সাইকেল চালালে শরীরে বাড়বে অক্সিজেনের গ্রহণ করার ক্ষমতা। দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কৈলাসের টোটকা শুনে অবাক চিকিৎসক মহল। বৃহস্পতিবার ‘বিশ্ব সাইকেল দিবস’ উপলক্ষ্যে একটি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, ‘সাইকেল এমন একটি বাহন যার দৌঁড় কখনও শেষ হয় না। এটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশকে সুরক্ষিত রাখে। করে আজকের এই করোনা যুগে আমাদের অক্সিজেনের ক্ষমতা বাড়িয়ে তুলছে এই সাইকেল।’

 

চিকিৎসকদের মতে, এটা স্বাভাবিক ব্যাপার যে সাইকেল চালানো শরীরের পক্ষে ভাল, এতে শরীরের ব্যায়াম হয়। কিন্তু আমরা হাঁটি কিংবা সাইকেল চালাই শরীরে আমাদের ২১ শতাংশ অক্সিজেনই প্রবেশ করে। সাইকেল চালালে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বেশি হয় এমনটা সত্য নয়। সাইকেল চালানোর সঙ্গে শরীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বৃদ্ধির কোনও সম্পর্ক নেই।

 

আর কৈলাসের এই বিশেষজ্ঞ সুলভ বিপ্লব দেব ভঙ্গিতে করা টুইট প্রকাশ্যে আসার পর থেকে তিনি হাসির খোরাক হয়েছেন নেট দুনিয়ায়। তার সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। চিকিৎসক মহল আবার এক বিজেপি নেতার বৈজ্ঞানিক মন্তব্যে শিক্ষণীয় কিছু অনাবিষ্কৃত বিষয় পেল, কটাক্ষ করছেন সবাই।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories