Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিজেপির অন্তত ১১ জন MP, MLA তৃণমূলে প্রবেশের অপেক্ষায়,তৃণমূলের এই দাবি অস্বীকার করছেন না বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

মুকুল রায় এবং তার পুত্রের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তনের গুঞ্জনের মাঝেই শিনা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে বিজেপিতে আসার অপেক্ষায় বহু গেরুয়া বিধায়ক এবং সাংসদ। আবার দাবি করলেন কুণাল ঘোষ। তৃণমূল শিবির দাবি করেছে, ৭-৮ জন বিধায়ক এবং বিজেপির ৩ সাংসদও জোড়াফুলের পথে পা বাড়িয়ে। প্রকাশ্যে তৃণমূলের সেই দাবি নস্যাৎ করছেন বিজেপি নেতারা। কিন্তু গোপন সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে অন্তত ৭ জন বিধায়ককে নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেও জোরদার জল্পনা।

সূত্রের খবর, ৩ বিজেপি সাংসদের দিকে ইঙ্গিত করছে তৃণমূল। তাঁদের একজন উত্তরবঙ্গের, একজন রাঢ়বঙ্গের এবং আর এক জন দক্ষিণবঙ্গের। কিন্তু যে ৭-৮ জন বিধায়কের কথা বলা হচ্ছে, তাঁরা কারা? তৃণমূল কংগ্রেসের তরফে কারোর নাম প্রকাশ্যে বলা হয়নি। তবে বিজেপির অন্দর মহল সূত্রের খবর, দুই দিনাজপুরের ৩জন বিধায়ককে নিয়ে সংশয় রয়েছে দলেই। নদিয়া থেকে নির্বাচিত দুই বিধায়ক ছাড়াও রাঢ়বঙ্গের ১ ও দক্ষিণবঙ্গের ২ বিধায়ককে নিয়েও আশঙ্কায় বিজেপি নেতৃত্ব। তৃণমূলের তাঁরা কবে যোগ দিতে পারেন অথবা তাঁদের কি দলে নেওয়া হবে? কুণাল ঘোষ বলেন,”আবারও বলছি, বিজেপির ৩ সাংসদ এবং ৭-৮ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু তাঁদের বিষয়ে আমাদের দলে এখনও কোনও আলেচনা হয়নি।”

২০১৯ সালের লোকসভা ভোটের পরে তৃণমূল এবং অন্যান্য দল ছেড়ে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের অনেকেই এ বারের ভোটে বিজেপির টিকিট পেয়েছেন। জিতেছেন ১০ জন।যারা জিতেছে তাঁদের সকল কি বিজেপিতে মিশে গিয়েছেন? প্রশ্ন রয়েছে বিজেপির অন্দরমহলেই। আবার এ বারের ভোটে এমন ৫ জন বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছে, যাঁরা আগে কোনও দলে বা সক্রিয় রাজনীতিতেই ছিলেন না। তাঁদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের নামী ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী, রাজবংশী নেতা অনন্ত মহারাজের সুপারিশের প্রার্থী সৌমেন রায়, অর্থনীতিবিদ অশোক লাহিড়ি, কবিয়াল অসীম সরকার, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এদের মধ্যে অনেকের দলবদলের জল্পনা প্রবল। প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব ভরপুর আত্মবিশ্বাস দেখানোরই চেষ্টা করছেন। কিন্তু বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায় বাড়ছে জল্পনা।

বিজেপি সাংসদদের তৃণমূলে যাওয়ার খবর পুরোটাই কি শুধু জল্পনা? বিজেপির কোনও বিধায়ক বা কোনও সাংসদ তৃণমূলের পথে যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে তৃণমূলকেই আক্রমণ করে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছেন শমীক। বলছেন, ”তৃণমূলের অস্তিত্বই অন্য দল ভাঙিয়ে তৈরি হয়েছে।”

বিজেপি নেতারা প্রকাশ্যে যা-ই বলুন, দলের অন্দরে জোরদার তৎপরতা। ৭৫ জন বিধায়কের মধ্যে যাঁদের সঙ্গে দলের সম্পর্ক এখনও তেমন ঘনিষ্ট নয়, তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। দলে যথেষ্ট গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। বাংলায় বিজেপির সুখের দিন আসছে এই স্বপ্ন দেখিয়ে গেরুয়া শিবির বিজেপির অসন্তুষ্ট নেতাদের দলে রাখতে চাইছে দিলীপ ঘোষরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories