Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বাবরি ভেঙে পরিবর্ত হিসেবে তৈরি হতে যাওয়া মসজিদের নাম বাবর বা কোনো মুঘল বাদশাহের নামে রাখা যাবে না!

নিউজ ডেস্ক : ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর ভারতের কোটি কোটি দেশপ্রেমিক গণতন্ত্রপ্রিয় মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে রাষ্ট্রের পরোক্ষ সহযোগিতায় হিন্দু সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রে ভাঙ্গা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। পরে সুপ্রিমকোর্টের আদেশে দেশের সংখ্যাগুরুদের ধর্মীয় গোঁড়ামির কাছে বলি দেওয়া হয় বিশ কোটির বেশি হৃদয়ে আঘাত পাওয়া মুসলমানের ধর্মীয় আবেগকে। তৈরি করার আদেশ দেওয়া হয় রামের নামে বিতর্কিত এক মন্দির। পরিবর্তে লোক দেখানো ভাবে মসজিদ তৈরির জন্য দিতে বলা হয় ৫ একর জায়গা। অযোধ্যার ওই ৫ একর জায়গার প্রয়োজন মুসলমানদের নেই বলে মতামত দেন প্রায় সব শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম নেতারা। তবে যোগী সরকারের ঘনিষ্ট কিছু মুসলিম নেতা তৈরি করে ইন্দো ইসলামিক ট্রাস্ট। তাদের চাঁদা তুলে ওই ৫ একর জমিতে একটা মসজিদ তৈরি। অযোধ্যার বাবরি মসজিদের অবস্থান থেকে প্রায় ৮০ কিমি দূরে তৈরি হবে বিতর্কিত এই মসজিদটি। মসজিদটি দেখতে বাবরি মসজিদের মতো হোক, অনেকে এই দাবি করলেও তা মানেনি ট্রাস্ট। তারপর অনেকে দাবি করেন অন্তত মসজিদের নাম বাবরি মসজিদ হোক। তাও প্রত্যাখ্যান করা হয়েছে। এমনকি ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, শুধু বাবর কেন কোনো মুঘল বাদশাহের নামে রাখা যাবে না এই মসজিদের নাম। স্বাভাবিকভাবেই এই ট্রাস্ট যে বিজেপিকে খুশি করতেই এই পুরো পরিকল্পনা কার্যকর করতে চাইছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে বলে মতামত প্রকাশ করেন অনেক নেট নাগরিক।

জানা গিয়েছে পাঁচ একর জমিতে প্রস্তাবিত নতুন মসজিদটির নাম হবে মৌলবী আহমদুল্লা শাহ ফৈজাবাদীর নামে। তিনি সিপাহী বিদ্রোহের একজন নেতা ছিলেন বলে জানানো হয়েছে। এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

অযোধ্যায় ধননিপুরে পাঁচ একর জমির ওপর তৈরি হতে চলেছে এই নতুন মসজিদ।

বোর্ডের বক্তব্য ছিল, নতুন এই মসজিদের নাম বাবর বা অন্য কোনও মুঘল সম্রাটের নামে রাখা যাবে না। বোর্ডের কাছে মসজিদের নামকরণ সুফি মসজিদ বা আমন মসজিদ করার প্রস্তাব এলেও বোর্ড সিদ্ধান্ত নেয়, এমন একজনের নামে মসজিদের নামকরণ হবে, যাঁর সঙ্গে ইন্দো–ইসলামিক মতাদর্শ মিলে যায়।

প্রসঙ্গত, ওই নতুন মসজিদটি জায়গার নামেই ছিল। পরে বোর্ড জানায়, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি হিসাবে এই মসজিদের নাম রাখা হতে চলেছে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের মুখপাত্র আথার হুসেন জানান, বোর্ডের সদস্যদের কাছ থেকে প্রস্তাব পেয়ে নাম বদল করা হয়। তাঁকে গঙ্গা, যমুনা এবং হিন্দু ও মুসলিম ঐক্যের প্রতীক হিসাবে দেখা হয়।

ওই পাঁচ একর জমিতে মসজিদ ছাড়াও তৈরি হতে চলেছে কমিউনিটি কিচেন, হাসপাতাল, মিউজিয়াম ও ইন্দো–ইসলামিক রিসার্চ সেন্টার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories