Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

৩৫ জন বিজেপি নেতা আসতে চান তৃণমূলে, অভিষেকের হাতে তালিকা তুলে দিলেন মুকুল রায়

নিউজ টুডে :‌ আবার নিজের পূর্ব ডেরায় ফিরে বাংলা রাজনীতির চানক্য মুকুল রায় শুরু করলেন দলবদলের খেলা। এতদিন বিজেপির জন্য এই কাজ করলেও এবার তা করবেন তৃণমূলের জন্য। ইতিমধ্যেই তিনি ফোন করেছেন বহু বিজেপি নেতার কাছে। বিজেপি সূত্রে স্বীকার ও করা হয়েছে বিষয়টি। আবার শুভেন্দু এই বিষয়ে চিন্তিত। তাই তিনি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার ও হুমকি দিয়েছেন। তবে মুকুল রায় কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না। তিনি অন্তত ৩৫ জন বিজেপি নেতাদের এক তালিকা ইতিমধ্যেই দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় কে।

 

 

আজ অভিষেক ব্যানার্জির অফিসে যান মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়। দীর্ঘ সময় ধরে বৈঠক চলে তাঁদের মধ্যে। সেই বৈঠকেই মুকুল রায় ৩৫ জন বিজেপি নেতার একটি লিস্ট তুলে দেন অভিষেকের হাতে। ওই তালিকায় যে ৩৫ জন বিজেপি নেতার নাম রয়েছে তাঁরা তৃণমূলে যোগ দিতে তৈরি বলেই অভিষেককে জানান মুকুল রায়। তবে ঠিক কোনো কোন নেতা গেরুয়া শিবির ছাড়তে চলেছেন সে ব্যাপারে এখনও তৃণমূল সূত্রে কিছু জানানো হয়নি। বিজেপির তরফ থেকেও চেষ্টা করে কিছুই জানা যাচ্ছে না কারা দলত্যাগ করতে যাচ্ছেন। দলবদলু নেতারা যেমন তৃণমূলে ফিরতে তৈরি তেমনি বিজেপির জয়ী বিধায়ক থেকে শুরু করে বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারাও তৃণমূলে যোগ দেবেন বলেই জানাচ্ছে কুণাল ঘোষ অভিষেক বন্দোপাধ্যায় এর মত নেতারা। আর বিজেপির জয়ী বিধায়ক থেকে শুরু করে সাংসদদের কাছেও ইতিমধ্যেই মুকুল রায়ের ফোনও চলে গিয়েছে।

 

তৃণমূল থেকে যে বিজেপির বিধায়কদের মুকুল রায় ফোন করছেন সেবিষয়ে আন্দাজ করা গিয়েছে বলেই জানাচ্ছেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘‌মুকুল রায় ফোন করেছেন আমাদের বিধায়কদের। এবিষয়টা আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। যা ব্যবস্থা নেওয়ার শুভেন্দু অধিকারী করবেন।’‌ প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিজেপির জয়ী বিধায়কদের বেশিরভাগই মুকুল রায় ঘনিষ্ঠ আবার জঙ্গলমহলেও বিজেপির টিকিটে জয়ী বিধায়করা মুকুল অনুগামী হিসাবেই রাজনীতিতে পরিচিত। ফলে এই সমস্ত বিধায়কদের দলবদল করে তৃণমূলে আসা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই জানাচ্ছেন রাজনীতির কারবারিরা।

 

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌বিধায়করা কেউই তো গরু-ছাগল নয়, যে বেঁধে রাখতে হবে। মুকুল রায় এতদিন বিজেপিতে ছিলেন। এখন বিজেপি ছেড়ে দিয়েছেন। কিন্তু পূর্বপরিচিতদের ফোন করছেন সেটাই শুনছি। যাঁরা অরিজনাল বিজেপি, তাঁরা কেউই দল ছাড়ছেন না আর ছাড়বেনও না। আর যাঁরা আয়ারাম-গয়ারাম তাঁদের নিয়ে কিছুই ভাবছি না। ইচ্ছে হলে চলে যেতেই পারে।’‌

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories