Wednesday, October 21, 2026
29 C
Kolkata

মালদা জেলা পরিষদ বিজেপির থেকে ছিনিয়ে নিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস, অনাস্থা প্রস্তাব আজ

নিউজ ডেস্ক : মালদা জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে গিয়েছিল বিধানসভা নির্বাচনের ঠিক আগে হওয়া দল বদলের হওয়ায়। এবার আবার তা দখল করতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে মালদা তৃণমূল কংগ্রেস। আজ বুধবার ১৬ জুন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডলের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন মালদা তৃণমূলের সভাপতি মৌসম বেনজির নূর। তিনি বলেন, মালদা ডিভিশনাল কমিশনারের কাছে এই প্রস্তাব পেশ করা হবে। এই মুহূর্তে ৩৭ জন সদস্যের মধ্যে আমাদের সঙ্গে আছেন ২৩ জন যেখানে জয়ের জন্য প্রয়োজন ১৯ জন সদস্য।

 

 

যদিও এই অনাস্থা প্রস্তাব ঘিরে মালদা তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের চাগাড় দিয়ে উঠেছে। জেলার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, জেলায় আমাকে এবিষয়ে দলের পক্ষ থেকে কেউ কিছু বলেনি। তবে একটা কথা বলতে পারি, শুধু গৌরচন্দ্র মন্ডলই নয়। দলের থেকে এত সম্মান পাওয়ার পরেও এই জেলায় যে বা যারা ভোটের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে মমতা ব্যানার্জীকে দুর্বল করতে গেছিলেন তাঁদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার পরেই মালদা সংবাদ শিরোনামে উঠে আসে। তৃণমূল থেকে নির্বাচিত জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র আরও কয়েকজনকে নিয়ে যোগ দেন বিজেপিতে। এই দলত্যাগীদের মধ্যে ছিলেন জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। যিনি হবিবপুর বিধানসভা কেন্দ্রে টিকিট পাওয়ার পরেও মালদা বিধানসভার টিকিট না পাওয়ায় অভিযোগে দলত্যাগ করেন। তৃণমূল হবিবপুরে আরেকজনকে প্রার্থী করলেও শেষপর্যন্ত হেরে যায়। ফলে দলে সরলা আরও বিরাগভাজন হয়ে পড়েন। যদিও জানা গেছে, অনাস্থা এলে সরলা তৃণমূলকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তৃণমূলে ফিরতে চেয়েও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তিনি বসে বার তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি লিখেছেন তৃণমূল নেতৃত্বের কাছে।

 

 

অনাস্থা প্রস্তাব নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পরিষদের তাদের দখলেই থাকবে। জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মন্ডল বলেন, জেলা পরিষদ ধরে রাখতে গেলে যতজন সদস্যের সমর্থন প্রয়োজন হয় সেটা আমাদের সঙ্গে আছে। আমরাই জয়ী হব। তবে দলবদলের যে হাওয়া বিধানসভা ভোটের ঠিক আগে দেখা গিয়েছিল এখন ঠিক তার উল্টো দিশায় বইছে হওয়া। তাই মালদা জেলা পরিষদ আবার ঘাসফুলের হাতে আসলে তাতে অবাক হওয়ার কিছুই নেই।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories