Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

আধার কার্ড লিঙ্ক করলে তবেই মিলবে দুয়ারে রেশন

রাজ্য  সরকারের দুয়ারে রেশন প্রকল্প সম্ভবত আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে। ৩ কোটি পরিবারের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কোন পদ্ধতিতে তা হবে ঠিক করতে মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর রেশন দেবে না রাজ্য!

মনে করা হচ্ছে এই পন্থায় যারা ভুয়ো আধার কার্ড ব্যবহার করেন তা চিহ্নিত করা যাবে। পাশাপাশি, কত মানুষ রেশন তোলে তাও জানা যাবে।

কীভাবে রেশন কার্ড-র সঙ্গে আধারের লিঙ্ক করবেন, তা জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

রেশন দোকানে সরাসরি গিয়ে ১১ ফর্ম নম্বর ভরে, তা এরিয়া ইন্সপেক্টর এর কাছে জমা দিতে হবে।

food.wb.gov.in এই পোর্টালে গিয়ে (অনলাইন/অফলাইন) পোর্টালে নিজেই করা যাবে।

বাংলা সহায়তা কেন্দ্রে (৩৫০০ টি রয়েছে রাজ্যে) আধার কার্ড নিয়ে গেলে লিঙ্ক করা যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যাট বুটেও আধার লিঙ্ক করা যাবে ৯৯০৩০৫৫৫০৫ এই নম্বরে।

এছাড়াও নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। জুন মাসের শেষের দিকে বাড়ি বাড়ি গিয়েও লিঙ্কে কাজ করা হবে।

মোবাইল অ্যাপ এর মাধ্যমে যে সুযোগ পাওয়া যাবে

ই-রেশন কার্ড হবে। আধার ও মোবাইল লিঙ্ক করাতে হবে।

উপভোক্তার কার্ড যে কোনও জেলার হোক না কেন, কিন্তু অন্য যেকোনো জেলা থেকেই রেশন তুলতে পারবেন।

নিজের রেশন নিজেই তুলতে পারবেন। অন্য কেউ তুলে নিতে পারবে না।

ই-বিল এর সুবিধা হবে। মোবাইলেই সমস্ত বিল পাওয়া যাবে।

অনলাইন পরিবারে সবার নাম অ্যাড করা যাবে।

এমনকি ঠিকানা পরিবর্তনও করা যাবে মোবাইলের মাধ্যমে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories