Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শাসক দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ ছিল দেবাঞ্জনের! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এনবিটিভি ডেস্ক : কসবায় করোনার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের পর্দাফাস হতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার বলে দাবি করা ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের একার পক্ষে কলকাতা ও সংলগ্ন এলাকায় টিকাকরণের শিবির চালানো সম্ভব ছিল কিনা ভাবাচ্ছে তদন্তকারীদের। গত ১৫ জুন ভুয়ো আইএএস আধিকারিকের পরিচয় দিয়ে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন এরকম একটি অভিযোগ নিউমার্কেট থানায় জমা পড়েছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর । তারপর কীভাবে কসবা থানা থেকে ১ কিমি দুরত্বের মধ্যে টিকাকরণ শিবির আয়োজন করার সাহস দেখালেন দেবাঞ্জন ? উঠছে প্রশ্ন।

ভুয়ো আইএএসের পর্দা ফাস হতেও ভাইরাল হয়ে যায় শাসক দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে তাঁর ছবি। টুইটার থেকে প্রকাশ্যে এসেছে ধৃত দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যা। প্রাক্তন মন্ত্রী তাপস রায় ও জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সির সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। গত বছর ৩ ডিসেম্বর নিজেই সেই ছবি টুইট করেছিলেন ছিল ।

 

 

জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সির সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। গত বছর ৩ ডিসেম্বর নিজেই সেই ছবি টুইট করেছিলেন দেবাঞ্জন। তদন্তে উঠে আসছে আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাত দেবাঞ্জন। সেই চক্রে যুক্ত ছিলেন INTTUC-র একাধিক নেতা। বিরোধীদের দাবি, শাসকদলের প্রত্যক্ষ মদত ছাড়া এতদিন ধরে এই ধরণের ভুয়ো কারবার চালানো অসম্ভব। তবে এর পিছনে সত্যিই কারা মদত দিয়েছেন, তার উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories