Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

UP বিধানসভা নির্বাচনে মিম লড়াই করলে বিজেপির সুবিধা হবে : অভিসার শর্মা

নিউজ ডেস্ক : উত্তর প্রদেশে আগামী বছর পাঞ্জাব, মনিপুর, উত্তরাখণ্ড এবং গোয়ার সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। তবে এবারও মিমকে অনেকে ধর্ম নিরপেক্ষ দলগুলোর জন্য হুমকি বলে মনে করছেন বরাবরের মতো। এবার সেই দলে নাম লেখালেন বিশিষ্ট সাংবাদিক অভিসার শর্মা। নিজের ইউটিউব শো বেবাকে তিনি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মিমের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মিম নির্বাচনের ময়দানে নামলে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় মেরুকরণে সুবিধা হবে বিজেপির। ফলে বিজেপি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে।

 

এই সময় উত্তর প্রদেশে বিজেপি ব্যর্থ করোনা নীতির কারণে রাজনৈতিক গ্রহণযোগ্যতা অনেকটাই হারিয়ে ফেলেছে। তাই বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে বিজেপিকে হারানো খুব কঠিন হবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে মিম আসরে নামলে বিজেপির সুবিধা হবে বলে মনে করেন এই সাংবাদিক। তিনি বলেন, যদিও বিজেপির সাহায্য নিয়ে মিম যে রাজনীতি করে এর কোনো প্রমাণ নেই কিন্তু মিম নির্বাচনে লড়াই করলে বিজেপির মেরুকরণ করতে সুবিধা হবে। ফলে তারা আগে ক্ষমতায় ফিরে আসবে। তিনি নিজের মতামতের সপক্ষে যুক্তি স্বরূপ বলেন, হায়দ্রাবাদ পৌর নির্বাচনে বিজেপি একেবারে শূন্য থেকে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছিল শুধু মাত্র মিমের বিরোধিতা করেই। এছাড়াও তিনি মিমের রাজনৈতিক কর্মসূচিতে অর্থের যোগান কথা থেকে আসে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন। তবে উত্তর প্রদেশে গত পঞ্চায়েত নির্বাচনে মিম বেশ কিছু আসন লাভ করায় তারা এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই যে সব প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের থেকে আবেদন পত্র আহ্বান করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories