Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল, চালু হচ্ছে ইন্টারসিটি, স্টেশনে নিরাপত্তায় জোর রেলের

নিজস্ব প্রতিবেদক: পূর্ব রেলে ফের বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। সোমবার থেকেই এই অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন চলবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং সেইসঙ্গে ট্রেনের ভেতর যাতে করোনাবিধি মানা যায় সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে রেলসূত্রে জানা গেছে।

এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, সোমবার থেকে হাওড়া শাখায় ৫০ টি ও শিয়ালদা শাখায় ১০০টি করে ট্রেন বাড়ানো হচ্ছে। এই অতিরিক্ত ট্রেনগুলির অন্তর্ভুক্তির পর সোমবার থেকে হাওড়া শাখায় ট্রেনের সংখ্যা হবে ২০৪ এবং শিয়ালদাতে হবে ৪০৯।

অন্যদিকে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলি ফের চালু হচ্ছে। আগামী ২৮ জুন থেকে এই ছ’টি ট্রেন ফের চালু হবে বলে পূর্বরেল জানিয়েছে। করোনা এবং যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে এই ট্রেনগুলি বন্ধ রাখা হয়েছিল। যাত্রী চাহিদার কথা ভেবে এই বিশেষ ট্রেনগুলি ফের চালু করা হচ্ছে। যে ট্রেনগুলি চলবে সেগুলি হল হাওড়া-আসানসোল, হাওড়া-বোলপুর, হাওড়া-মালদা, হাওড়া-ধানবাদ, আসানসোল-টাটা এবং শিয়ালদা-রামপুরহাট ইন্টারসিটি স্পেশাল। অন্য ট্রেনগুলি ২৮ জুন থেকে আপ এবং ডাউনে প্রতিদিন চলাচল করলেও আসানসোল-টাটা ইন্টারসিটি স্পেশাল ট্রেন ২৯ জুন থেকে মঙ্গল, শুক্র ও রবিবার যাতায়াত করবে।

একদিকে যেমন যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে তেমনি পাশাপাশি বৃহস্পতিবার শিয়ালদা’র দক্ষিণ ২৪ পরগণার ঘটনার জেরে স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে রেলসূত্রে জানা গেছে। বৃহস্পতিবার স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে মল্লিকপুর স্টেশনে অবরোধ এবং অবরোধ তুলতে গিয়ে যাত্রীদের সঙ্গে রেলের নিরাপত্তা শুক্রবার থেকেই সতর্কতা হিসেবে এই শাখার বিভিন্ন স্টেশনগুলিতে অতিরিক্ত আরপিএফ এবং রেলপুলিশকর্মী মোতায়েন হয়েছে বলে জানা গেছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories