Saturday, September 5, 2026
28 C
Kolkata

নারদ মামলায় মমতার হলফনামা জমা নিতে হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এনবিটিভি ডেস্ক : নারদ মামলায় তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীর সিবিআই অফিসে ছুটে যাওয়া এবং তা নিয়ে আদালতের অবস্থান নিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিতে চেয়ে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী । কিন্ত সেই হলফনামা জমা দেওয়ার আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক । আজ তাঁদের দুজনের হলফনামা জমা নিতে কলকাতা হাই কোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

গত ৯ জুন এই মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তখন জানিয়েছিলেন, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেওয়া হল না।

এরপরই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা। শুক্রবার সুপ্রিমকোর্ট সেই হলফনাম জমা নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টকে। আগামী ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ২৮ জুন হলফনামা জমা দেওয়ার আবেদন করতে পারবেন মমতা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories