Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

রাজ্যপাল পাগলা হাতি, ধনখড়কে বেনজীর আক্রমন মদনের; বললেন, পরকীয়া ও রাজ্যপাল নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো

নিউজ ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফের বেনজীর ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি রাজ্যপালকে পাগলা হাতির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, রাজ্যপাল এবং পরকীয়া নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। রাজ্যপালের মুখ দেখলে তার নাকি ডিপ্রেসন হয়, বললেন মদনদা।

 

হাওড়ার বালিতে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘‌ছোটবেলার ছড়া মনে পড়ে রাজ্যপালকে দেখলে। সেই ছড়াটি হল:‌ জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। রাজ্যপাল জগদীপ ধনখড় তো পাগলা হাতির মতো মাথা নাড়েন। তা দেখতে আমার ভালো লাগে। আর রাজ্যপালের বিষয়ে বেশি কিছু বলতে চাইছি না। আসলে রাজ্যপাল জগদীপ ধনখড় ও পরকীয়া নিয়ে যত কম কথা বলা যায়, তত ভাল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে পরকীয়ার বড্ড মিল। বড়রা বলতেন লেবুর চাটনি বেশি চটকাতে নেই। এই জন্যই বলছি রাজ্যপাল আর পরকিয়া হল লেবুর চাটনি ও আমের আচার। এগুলো নিয়ে বেশি আলোচনার দরকার নেই। ঝামেলার জিনিস।

 

রাজ্যপালকে রাজ্যের আইন শৃংখলা পরিস্থিতি এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে মিথ্যাচার করার অভিযোগ তুলে তিনি আরো বলেন, ‘আমাদের রাজ্যপাল তো ৭২ ঘণ্টার মধ্যে চলেও যেতে পারে। মিথ্যা কথা বলেন রাজ্যপাল। কয়েকদিন আগে বলল যে আসামে নাকি এখানকার বাঙালিরা চলে গিয়েছে। ভোট পরবর্তী হিংসার শিকার নাকি তারা। এসব পুরো মিথ্যা কথা বলছেন উনি। আসলে বিজনেস ক্লাসে সরকারি টাকায় শিলং ঘুরতে যাওয়ার কথা বলতেই পারতেন রাজ্যপাল। বাংলায় কোনও ভোট পরবর্তী হিংসা নেই। চ্যালেঞ্জ করে বলছি আমি। আমায় দেখাক এনে যে বিজেপি কর্মীদের বাড়ি ভেঙেছে বা আক্রান্ত। আমি তাহলে বিধায়ক পদ ছেড়ে দেব। রাজ্যপাল তো লাখ লাখ টাকায় খালি ফূর্তি করছে আর টুইটে রাজ্যের নামে কুৎসা করছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখ দেখলেই আমার ডিপ্রেশন মনে হয়।’‌

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories