Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

যোগ্যতা অর্জনে ব্যর্থ, টোকিও অলিম্পিক্সে নেই দু’বারের জোড়া সোনাজয়ী মুসলিম দৌড়বিদ মো ফারাহ

ম্যাঞ্চেস্টার : ম্যাঞ্চেস্টারে স্বপ্নভঙ্গ। টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন কিংবদন্তি লং ডিস্টেন্স রানার স্যার মহম্মদ মুক্তার জামা ফারাহ। ম্যাঞ্চেস্টারের কোয়ালিফায়ারে ব্যর্থ হয়ে অলিম্পিক্সে জায়গা পাকা করতে পারলেন না দু’বারের জোড়া সোনাজয়ী দৌড়বিদ। ৫ হাজার ও ১০ হাজার মিটার দৌড়ে ছ’বারের বিশ্বরেকর্ডজয়ী মো ফারাহ গ্রেটেস্ট শো অন আর্থে জায়গা করতে ব্যর্থ হলেন মাত্র ১৯ সেকেন্ডের জন্য। আর তাতেই শেষ হয়ে যায় স্বপ্ন।

অলিম্পিক্সে ১০ হাজার মিটার ইভেন্টের যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ২৭ মিনিট ২৮ সেকেন্ডে শেষ করা। ১৯ সেকেন্ড বেশি সময় নিয়ে ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। কয়েকদিন আগে বার্মিংহ্যামেও ২২ সেকেন্ডের ব্যবধানে অলিম্পিক্সের যোগ্যতামান ছুঁতে পারেননি তিনি। আর বার্মিংহ্যামের পর ম্যাঞ্চেস্টারের ব্রিটিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় অলিম্পিক্সে স্থান করা হল না ৩৮ বছরের এই মুসলিম অ্যাথলিটের। টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার জন্য এটাই ছিল তাঁর কাছে শেষ সুযোগ। কিন্তু গোড়ালির চোটের জেরে মাঝে অনেকটা প্রস্তুতির সময় হারানোর জেরে বড়োসড়ো ধাক্কা খেতে হল তাঁকে।

২০১২ এবং ২০১৬ অলিম্পিক্সে সোনার পদক জয়ী এই ব্রিটিশ তারকা অ্যাথলিট বলেন, “আমার দারুণ কেরিয়ারের পর এই ঘটনাটা হতাশাজনক। তবে, নিজের লম্বা কেরিয়ারে এত মেডেল জিততে পেরে আমি ভাগ্যবান। সেরাদের সঙ্গে টক্কর দিতে না পারলে আমি শুধুমাত্র অংশ নেওয়ার জন্য কোন প্রতিযোগিতায় নামতে চাই না। মনে করি, পরিবারের সঙ্গে সময় কাটাত পারলেই এখন ভাল লাগবে।’ তাঁর সংযোজন, ‘কোনও অজুহাত দিতে চাই না। কয়েকদিন বিশ্রাম নিতে চাই। তারপর ট্রেনিং নিয়ে ভাবব সবসময় আমি একটা কথা বলি, সেরাদের সঙ্গে টক্কর দিতে না পারলে জেতা মুশকিল। হয়। এ দিনের রাতটা আমরা জন্য ভাল কাটল না।’ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের পর ১০ হাজার মিটার ইভেন্টে প্রথম হারলেন। আর কিংবদন্তি লং ডিস্টেন্স রানারের এই অবিশ্বাস্য ব্যর্থতায় হতাশ তাঁর অসংখ্য ভক্তকুল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories