Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ব্রিটেনের প্রথম মুসলিম স্বাস্থ্য মন্ত্রী হলেন সাজিদ জাভেদ

নিউজ ডেস্ক : ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী সাজিদ জাভেদ দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। করোনা বিধি ভঙ্গ করার অভিযোগের জেরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার রাতে সাজিদ জাভেদকে নিয়োগ দেন।

গত বছর নিজের রাজনৈতিক উপদেষ্টাকে পদচ্যুত করতে প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি না মানার জেরে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে ব্রিটেনে করোনা সংক্রমণরোধী সতর্কতামূলক ব্যবস্থা চালু থাকার মধ্যেই ম্যাট হ্যানকক নিজের সহকর্মীকে জড়িয়ে ধরার ও চুমু খাবার ছবি প্রকাশিত হলে তুমুল সমালোচনা শুরু হয়।

সমালোচনার জেরে শনিবার পদত্যাগ করেন ম্যাট হ্যানকক। প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি ক্ষমা চেয়ে বলেন, ‘মহামারীর মধ্যে ত্যাগ স্বীকার করা মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সংক্রমণ রোধের নির্দেশনা আমি ভাঙার মাধ্যমে আমরা তাদের মাথা নিচু করে দিয়েছি।’

অপরদিকে হ্যানককের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী জনসন।

তিনি বলেন, ‘আপনার সমর্থনে আমি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি জনসেবায় আপনার ভূমিকা আরো বহুদূর যাবে।’

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories