Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

করোনা মোকাবিলায় ব্যর্থ যোগী,রাজ্যের প্রতি গ্রামে ১০ জনের বেশি মারা গেছে, বিস্ফোরক যোগী ঘনিষ্ট রাম সিং,

নিউজ টুডে : করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় যোগী সরকার একবারেই ব্যর্থ। এমন অভিযোগ শুধু বিরোধীদের থেকে না ভোর মধ্যে থেকেও অনেকে তুলেছেন এর আগে। কিন্তু এবার যোগী ঘনিষ্ট এক বিজেপি নেতার মুখে এমন অভিযোগ শুনে হতবাক রাজনৈতিক মহল। তিনি সাফ জানান, যোগী সরকার প্রথম ঢেউ থেকে শিক্ষা গ্রহণ করেনি। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা আরো অস্বস্তি বাড়াল উত্তর প্রদেশের বিজেপি শিবিরে।

যোগীর রাজ্যের ওয়ার্কিং কমিটির সদস্য রাম ইকবাল সিং বললেন, কোভিডের প্রথম ধাক্কা থেকে কিছুই শেখেনি প্রশাসন। এই বিজেপি নেতা অবশ্য কেন্দ্র নয়, যোগী প্রশাসনের সমালোচনা করেছেন। সাম্প্রতিক এক পরিসংখ্যান তুলে ধরে রাম ইকবাল সিং বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে উত্তরপ্রদেশের প্রতিটি গ্রামে অন্তত ১০ জন করে মারা গেছে। প্রথম ধাক্কা থেকে আসলে কিছুই শিক্ষা নেয়নি রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

বিজেপি নেতা আরও দাবি করেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে। বালিয়া জেলার উল্লেখ করে সিং বলেন, ৩৪ লক্ষ মানুষের বসবাস যে জেলায় সেখানে কোনও চিকিৎসক কিংবা ওষুধ নেই, এই ঘটনা স্বাধীনতার পর প্রথম। কিছুদিন আগে বালিয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে জেলা আধিকারিকরা তাঁকে জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে। রাম ইকবাল সিং বলছেন, যোগীকে ভুলভাল বুঝিয়েছেন আধিকারিকরা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories