Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পঞ্চায়েত নির্বাচনে জালিয়াতি করেছে বিজেপি,দাবী অখিলেশ যাদবের

সমাজবাদী পার্টির (Samajwadi Party) সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব  সোমবার বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ৩৫০টি আসনে জিতবে। অখিলেশ যাদব (Akhilesh Yadav) রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি জেলা পঞ্চায়েত নির্বাচনে জালিয়াতি করে সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। ওনার অগণতান্ত্রিক আচরণ সাংবিধানিক সংস্থার কাছে বিপদ হয়ে দাঁড়িয়েছে।

অখিলেশ যাদব বলেন, ‘জেলা পঞ্চায়ের সদস্য নির্বাচনে নিজের হারকে জোর করে জালিয়াতির মাধ্যমে জয়ে বদলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর বিজেপি যতই নিজেদের সফলতার কথা বলুক না কেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে তাঁরা পরাজয়ের মুখ দেখবে। আগামী বিধানসভা নির্বাচনে ৩৫০ আসনে জয়লাভ করবে, আর বিজেপি হাতেগোনা কয়েকটি আসন পেয়ে বিরোধী আসনে বসতে বাধ্য হবে।”

সপা প্রধান অভিযোগ করে বলেন যে, রাজ্যের প্রতিটি জায়গায় বিজেপির নেতারা প্রশাসনের সাহায্যে জালিয়াতি করে সমাজবাদী পার্টির প্রার্থীদের বলপূর্বক মনোনয়ন দাখিল করা থেকে আটকেছে।

অখিলেশ যাদব গোরক্ষপুর, ঝাঁসি, গাজিয়াবাদ আর বরেলি সমেত অনেক জেলাতেই বিজেপির নেতাদের তরফ থেকে প্রশাসনের সাহায্যে সমাজবাদী পার্টির প্রার্থীদের অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেওয়া থেকে জোর করে রোখা আর মনোনয়ন বাতিল করার অভিযোগ তুলেছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories