Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিকৃত ভারতের মানচিত্র, আটক টুইটার প্রধান

টুইটারের ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে টুইপ লাইফ নামের হেডিংয়ের তলায় ছিল ভারতের মানচিত্র। যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে মানচিত্রের বাইরে রাখা হয়েছে। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। টুইটারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবিও করা হয়। এর ভিত্তিতে সোমবার সন্ধ্যায় টুইটার ইন্ডিয়ার দুই কর্মীর বিরুদ্ধে কুরজানগর থানায় এফআইআর দায়ের করেন বজরং দলের উত্তরপ্রদেশ পশ্চিমাংশের কনভেনর প্রবীণ ভাতি।

তিনি বলেন, “জম্মু, কাশ্মীর ও লাদাখ যে ভারতের অংশ তা পৃথিবীর মানচিত্রে দেখানো হয়নি। এটা কোনও কাকতালিয় ঘটনা নয়। এই কাজ ভারতীয়েদর অনুভূতিকে আঘাত করেছে। আমিও দুঃখ পেয়েছি।” টুইটার ইন্ডিয়ার দুই অভিযুক্ত কর্মী হলেন সংস্থা ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী ও নিউজ পার্টানারশিপ হেড অমৃতা ত্রিপাঠী। দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫-এর ২ ধারায় মামলা রুজু হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় এফআইআর দায়ের হয়েছে। এর আগে লেহ-কে চিনের অংশ হিসেবে দেখিয়েছিল টুইটার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories