Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

৫ বছর পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে! স্বপ্ন নাড্ডার, হাসির রোল নেট দুনিয়ায়

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিজেপি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। একের পর এক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে দরবার করছেন। চিন্তিত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন পেপ টক দেওয়া হচ্ছে। আজ হেস্টিংসে বিজেপি নেতৃত্বের বৈঠকে নাড্ডা জানিয়েছেন, বিজেপি ৫ বছর পর ক্ষমতা দখল করবে বাংলায়। তবে অতি আগাম আত্মবিশ্বাসী এই বার্তায় হাসির রোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

 

তিনি বলেছেন, ‘আমরা ৩ থেকে ৭৭ হয়েছিল। আগামি দিনে ২০০ পার করব। ৫ বছর পর বাংলায় ক্ষমতা দখল করব। তিনি মনে করিয়ে দেন, ‘২০১৪-র লোকসভা নির্বাচনে দুটি সাংসদ পেয়েছিল বিজেপি। কিন্তু ৫ বছর পর ভোটের শতাংশের সঙ্গে বাড়ে সাংসদ সংখ্যা। একইভাবে ২০১৬ বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২১-এর নির্বাচনে ভোটের শতাংশ এবং বিধায়ক দুটি বেড়েছে বিজেপি।’

 

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে নাড্ডা বলেছেন, ‘ভোটে জিতে হিংসার রাজনীতি করছে তৃণমূল। পরিকল্পিত সন্ত্রাস চলছে। পুলিশ-প্রশাসন চুপ করে বসে আছে।‘ এদিকে, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ খুঁজে বার করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক চাইলেন শুভেন্দু অধিকারী। বিধানসভাওয়ারি ফলের ময়নাতদন্তের পক্ষেই সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

ভোট পরবর্তী পর্যায়ে দলের অবস্থান এবং বিধানসভার ফলাফল পর্যালোচনায় মঙ্গলবার রাজ্য বিজেপি-র কার্যকারী কমিটির বৈঠক আয়োজিত হয়েছিল। সেই বৈঠকেই এই প্রস্তাব দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর পরামর্শ, ‘দাবি আকারে নয়, পরামর্শের সুরেই হারের কারণ পর্যালোচনা করুক রাজ্য নেতৃত্ব।‘ বিজেপি সূত্রের খবর, শুভেন্দু আরও বলেছেন। দলে যিনি যত বড় নেতাই হোন না কেন, তাঁকে নিজের এলাকায় সময় দিতেই হবে। নিজের বুথে যেন দল জয় পায়, তা নিশ্চিত করতেই হবে।‘

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories