Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

ট্রাম্পের বিমানকে টেক্কা মোদির, ১৯০ মিলিয়ন ডলার খরচ করে আসছে মোদির এয়ার ইন্ডিয়া-ওয়ান

এনবিটিভি ডেস্ক: আগামী সেপ্টেম্বরের শেষদিকে ভারতের হাতে চলে আসছে দুটি বিশেষভাবে তৈরি বোয়িং-৭৭৭। যা ক্ষেপণাস্ত্র আক্রমণ রুখে দিতে পারে। বিমান দুটি প্রধানন্ত্রী নরেন্দ্র মোদির ভ্রমণের জন্যই ব্যবহার করা হবে বলে আগেই জানানো হয়েছিল। পরে জানা যায়, এই বিমান দুটি রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্যই ব্যবহৃত হবে।

কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, প্রথম হেড-অফ-স্টেট বোয়িং-৭৭৭ বিমানটি মার্কিন মূলুক থেকে ভারতে এসে পৌঁছাবে আগস্ট মাসের শেষের দিকে। পরেরটি চলে আসবে সেপ্টেম্বরের শেষেই। দুটি বিমানই বিশেষ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিমানগুলিতে থাকছে সেল্ফ প্রোটেকশন স্যুট (SPS)। যার মধ্যে থাকবে এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেশার, অ্যাডভান্সড ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেশার ডিসপেন্সিং সিস্টেম। যা ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিমানকে বাঁচাতে সক্ষম বলেই জানা যাচ্ছে।

এও জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান এয়ারফোর্স ওয়ানের মতই এই দুটি বিমানও সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা রেখেছে বোয়িং সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার তরফে দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানকে বোয়িংয়ের আমেরিকার ডালাসের কারখানায় পাঠিয়েছিল ভারত। সেগুলির ভোল বদলে ভিভিআইপি-দের জন্য উপযোগী করে তোলা হয়েছে। আর এর মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য খরচ হয়েছে আনুমানিক ১৯০ মিলিয়ন ডলার। বিমান দুটি এসে গেলে ভারতের তিন সর্বোচ্চ প্রশাসকের বিমানযাত্রা হয়ে উঠবে সবচেয়ে নিরাপদ।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories