Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিক্ষোভরত কৃষকদের ওপর আক্রমণ বিজেপি কর্মীদের, পাল্টা কড়া দাওয়াই দিল কৃষকরা

নিউজ ডেস্ক : দিল্লির গাজীপুরে কৃষক আন্দোলনস্থলে এবার হামলা চালাল বিজেপি কর্মীরা। BKU এর আন্দোলন মঞ্চের কাছে গিয়ে লাঠি হাতে হামলা চালায় তারা। কিন্তু কৃষকরাও পাল্টা জবাব দিয়েছে। কৃষকদের কড়া জবাবে ছত্রভঙ্গ হয়ে যায় মারমুখী বিজেপি কর্মীরা। ঘটনায় কৃষকরা কোনো পুলিশ অভিযোগ না জানালেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।

 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, বিজেপির পতাকা নিয়ে একদল লোক কৃষকদের বিক্ষোভ মঞ্চের কাছে এসে ভারতীয় কিষাণ ইউনিয়ন এবং কৃষক নেতা রাকেশ টিকাইতের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। বিজেপি কর্মীরা ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠলে জবাব দেয় কৃষকরা।

 

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কৃষকদের প্রতিবাদের জায়গায় পতাকা এবং লাঠি হাতে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। একদল লোক একে অপরকে লাঠি দিয়ে মারছে এবং পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে। একটি ভাঙা গাড়িও দেখা গেছে। জানা গেছে বিজেপি নেতা অমিত বাল্মিকীর গাড়ি সেটা।

 

কৃষক নেতাদের অভিযোগ, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে কালিমালিপ্ত করার সরকারের একটি ষড়যন্ত্র ছিল এটা। সংযুক্ত কিষাণ মোর্চার মুখপাত্র জাগতার সিং বাজওয়া জানিয়েছেন, “বিজেপি কর্মীরা কৃষকদের সাথে খারাপ আচরণ করেছে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে। সরকারের এই ষড়যন্ত্র সফল হবে না। কৃষকদের বিক্ষোভ থামানোর জন্য এরকম কৌশল আগেও ব্যবহার করা হয়েছিল।” কৃষক আন্দোলন সামনে বছরে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories