Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কৃষকদের সমস্যা সমাধান না করলে বিজেপির কোনো কাজ করব না, বললেন হরিয়ানার প্রাক্তন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : কৃষক আন্দোলন এখন নানা ইস্যুর চাপে সংবাদ শিরোনাম থেকে অনেক দূরে। অনেকে ভুলেই গিয়েছেন অসংখ্য কৃষক এখনও রাজপথে আছেন কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে। তবে আবার এই আন্দোলন উঠে এল সংবাদ শিরোনামে। হরিয়ানার প্রাক্তন অর্থমন্ত্রী এবং রাজ্যটির গুরত্বপূর্ণ বিজেপি নেতা সম্পত সিং জানিয়েছেন, তিনি বিজেপির কোনো পদে থাকতে সম্মতি দেবেন না যতক্ষণ কৃষকদের সমস্যা সমাধান করা না হয়।

 

সোমবার বিজেপির রাজ্য সভাপতি ওপি ধনকারের কাছে লেখা এক চিঠিতে তিনি তাকে বিজেপির রাজ্য একজিকিউটিভ কমিটির সদস্য হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি এই পদ গ্রহণে অপারগতার কথা জানিয়েছেন কৃষক আন্দোলনের কথা উল্লেখ করে।

 

ফোনে তিনি জানান, আমি অন্যান্য বিজেপি নেতাদের মতো পুলিশ নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চাই না। এখন বিজেপি এবং জেজেপি নেতারা বদ্ধঘরে বৈঠক করছেন পুলিশ নিরাপত্তা নিয়ে। কিন্তু আমি এমন করতে পারব না। তিনি আরো বলেন, আমি এখনও বিজেপির সদস্য কিন্তু বিজেপির কোনো পদ গ্রহণ করতে পারবো না যতক্ষণ কৃষকদের সমস্যা সমাধান করা না হয়। উল্লেখ্য, তিনি ২০১৯ সালে কংগ্রেসের সঙ্গে নির্বাচনকালীন প্রার্থী হিসেবে তার নাম নির্বাচনের ক্ষেত্রে মতনৈক্যের কারণে বিজেপিতে যোগ দিয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories