Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

ফের মধ্যবিত্তের হেঁসেলে কোপ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, ভর্তুকিহীন সিলিন্ডার প্রতি ২৫.৫০ পয়সা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। দিল্লিতে এতদিন ১৪.‌২ কেজি রান্নার গ্যাসের জন্য ৮০৯ টাকা দিতে হত। এবার থেকে তাঁদের ৮৩৪ টাকা ৫০ পয়সা দিতে হবে। বাণিজ্যনগরী মুম্বইয়েও একই দামে সিলিন্ডার কেনা যাবে। কলকাতায় তা ৮৩৫.‌৫০ টাকা। দেশের মেট্রো শহরগুলির মধ্যে সব থেকে বেশি দাম এখন চেন্নাইয়ে। সেখানে নতুন দাম হল ৮৫০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে গত ৬ মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ল প্রায় ১৪০ টাকা।মার্চে ভোটের সময় রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছিল। কিন্তু ভোট মেটার কিছুদিন পরই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সিলিন্ডারের দাম। গৃহস্থালীর পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা।
দেশে পেট্রল-ডিজেল যখন একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে, সেই অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে গৃহস্থের মাথায় হাত পড়তে বাধ্য।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories