Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নতুন করে হলোনা চুক্তি, সম্ভবত বার্সোলোনায় মেসি যুগের অবসান

বাঁ পায়ের জাদুকরের সঙ্গে নতুন করে চুক্তি হলোনা বার্সোলোনার। ফলে মেসির অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা এখনও আশাবাদী, নতুন করে সই করিয়ে তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে। কিন্তু অনেকেই মনে করছেন, এটা কার্যত অসম্ভব। ফলে বার্সেলোনায় মেসি যুগের অবসান হতে চলেছে।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর মেসিকে রাখতে গেলে ৩০ জুনের মধ্যে তাঁকে সই করাতে হত। কিন্তু বার্সেলোনা তা করতে পারেনি। ফুটবলের দলবদলের পরিভাষায় মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। এর ফলে তিনি এখন যেকোনও ক্লাবে অনায়াসে সই করতে পারবেন। ফলে বার্সাতে মেসির না থাকাটা কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন, তাঁরা নতুন করে মেসিকে সই করাবেন। কিন্তু তাতে বেশ কয়েকটি অসুবিধে আছে। মেসি যে পরিমাণ টাকা চাইছেন, সেটা বার্সা চাইলেও দিতে পারবে না। কারণ, স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনে আটকাবে। তা ছাড়া এমনিতেই বার্সিলোনার আর্থিক অবস্থা একেবারেই ভাল নয়।

মেসি তাঁর পাশে ভাল দলও চাইছেন। কারণ ২০২০-২১ মরসুমের কোপা দেল রে বাদ দিলে দীর্ঘ দিন মেসিদের বড় ট্রফি নেই। বার্সেলোনা শেষ বার স্প্যানিশ লিগ জিতেছিল ২০১৮-১৯ মরসুমে। তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় ২০১৪-১৫ সালে।

বার্সিলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এখনও আশা করছেন, তাঁরা মেসিকে নতুন করে সই করাতে পারবেন। মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাবের কথাও চলছে। কিন্তু মেসি যে বার্সায় একেবারেই আর থাকতে চাইছেন না, সেটা একাধিক বার বোঝা গিয়েছে। গত বছরই চুক্তি প্রায় ভেঙে যাচ্ছিল। ক্লাব ছাড়া নিয়ে মেসি বিবৃতিও দিয়ে দিয়েছিলেন। শেষ মুহূর্তে কোনও মতে তাঁকে রেখে দেয় বার্সেলোনা।

এখনও মেসি কিছু বলেন নি। তবে কি মেসি আর থাকছেন না বার্সাতে? সেটা সময় বলবে। আপাতত দেশের জার্সিতে কোপায় খেলছেন তিনি। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories