Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বদল, ভারত- ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু টুর্নামেন্ট

শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে এ বারের নিয়মে কিছু বদল আনতে চলেছে আইসিসি। এখন আর সিরিজ প্রতি নয়, ম্যাচ প্রতি পয়েন্টের হিসেব করা হবে।

ভারত বনাম ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী জয়ী দল প্রতি ম্যাচে ১২ পয়েন্ট করে পাবে। টাই হলে ৬ পয়েন্ট এবং ড্র হলে ৪ পয়েন্ট পাবে দুটি দল।ফলে আগের নিয়ম আর থাকছেনা।

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসি-র এক কর্তা বলেন, “সিরিজে কখনও দুটো ম্যাচ থাকে, কখনও পাঁচটা। আগের বার সব সিরিজের পয়েন্টই ছিল ১২০। তাই এ বার ম্যাচ প্রতি পয়েন্ট ভাগ করা হবে। জয়ের জন্য প্রতি ম্যাচে দেওয়া হবে ১২ পয়েন্ট। ফাইনালে কোন দুটো দল খেলবে, তা বেছে নেওয়া হবে পয়েন্টের শতাংশের হিসাবে। কটা ম্যাচ খেলেছে এবং কত পয়েন্ট পেয়েছে, সেই সংখ্যা দিয়ে শতাংশ বার করা হবে। তার ভিত্তিতে তৈরি হবে ক্রমতালিকা।”

পয়েন্টের হিসাব আরও সহজ করার জন্যই আইসিসি এমন পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন তিনি। ফলে এই নিয়ম নতুন করে ভাবাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ হতে চলেছে ৫ ম্যাচের। ২০২৩ সালের জুন মাস অবধি অ্যাশেজ ছাড়া আর কোনও ৫ ম্যাচের টেস্ট সিরিজ হবে না বলে জানিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া বনাম ভারত হবে ৪ টেস্টের সিরিজ।

 

গত বারের মতো এ বারেও প্রতিটা দল ৬টা করে সিরিজ খেলবে। ৩টি দেশে এবং ৩টি বিদেশের মাটিতে।

এই দুই বছরে সব চেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড। ২১টি টেস্ট খেলবেন জো রুটরা। বিরাট কোহলীর ভারত খেলবে ১৯টি টেস্ট। অস্ট্রেলিয়া খেলবে ১৮টি। সব চেয়ে কম টেস্ট খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। তারা ১৩টি করে ম্যাচ খেলবে। পাকিস্তান খেলবে ১৪টি এবং দক্ষিণ আফ্রিকা খেলবে ১৫টি টেস্ট।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories