Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মালদায় সফল বাস চলাচল

মালদা- আজ থেকে রাজ্য জুরে শুরু হলো বাস চলাচল। মালদা জেলার বিভিন্ন এলাকার মানুষেরা দূর‌ দূরান্তে যেতে পারবেন বাসেই। তবে স্বাস্থ্যবিধি মেনে।জানা যায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে মালদার চাঁচলে আজ থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হলো। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার ভোরে মালদা শহর ও চাঁচলের সরকারি বাস ডিপো থেকে কলকাতা,মালদা,রায়গঞ্জ ও বালুরঘাট ডিপোর বাস রাস্তায় নামে বলে খবর।

উল্লেখ্য,মাস দেড়েক আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের ফলে লকডাউন এর পথে হাঁটে রাজ্য সরকার।বন্ধ রাখা হয় গণপরিবহন‌ ব্যবস্থা।সমস্যায় পড়ে‌ বাস-ট্যাক্সি ও অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহন চালক ও‌‌ নিত্যযাত্রীরা। সংক্রমন কিছুটা কমতেই রাজ্য সরকারের বিধিনিষেধে কিছুটা ছাড় দিতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পরিবহন ব্যবস্থা।আজ ১ লা জুলাই থেকে চালু হলো সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা।গোটা রাজ্যের পাশাপাশি মালদার গৌড় কন্যা বাস টার্মিনাস ও চাঁচলে সরকারি বাস পরিষেবা চালু হয়। ৫০% যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পথে নামেন চালকেরা। সরকারি বাস ডিপো থেকে রুটের বাস যথা কলকাতা,রায়গঞ্জ ও বালুরঘাট। সকাল থেকেই সীমিত যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা গিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই মোটরসাইকেল নিয়ে কাজের সুবাদে যাতায়াত করেছেন অবশেষে বাস চালুতে সবাই খুশি।

উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের চাঁচল ডিপোর পরিবহন আধিকারিক প্রদীপ পান্ডে জানিয়েছেন,সরকারি নির্দেশিকা মেনে চাঁচল থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হলো।সীমিত যাত্রী নিয়ে বাস চলাচল করবে। সকল যাত্রী মাক্স পড়ে স্বাস্থ্যবিধি মেনে বাসে চড়ছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories