Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

অপ্রতিরোধ্য লড়াই, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক

ডেনমার্কের স্বপ্নের দৌড় অব্যাহত। ইউরো কাপের প্রথম দুই ম্যাচে যে দল খাতা খুলতে পারেনি, তারাই চলে গেল সেমিফাইনালে। শনিবার চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল ডেনমার্ক।

প্রথম ম্যাচে দলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসেনকে হারাতে হয়েছিল। অসহনীয় মানসিক চাপের মধ্যে দিয়ে সেই ম্যাচে খেলতে হয়। পরের ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি ডেনমার্ক। তৃতীয় ম্যাচ থেকে তাদের সেই যে দৌড় শুরু হয়েছে, সেই দৌড় অন্তত আগামী বুধবার পর্যন্ত টিকে থাকল।

 

নেদারল্যান্ডস ম্যাচে যে তেজ নিয়ে খেলেছিল চেক প্রজাতন্ত্র, শনিবার প্রথম দিকে তা একেবারেই খুঁজে পাওয়া যায়নি। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে এগিয়ে যায় ডেনমার্ক। স্ট্রিগার লারসেনের কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন টমাস ডেলানি।

ডেনমার্কের দ্বিতীয় গোল ক্যাসপার ডোলবার্গের। বাঁ দিক থেকে অসাধারণ পাস বাড়িয়েছিলেন মেহলে। সামনে একাধিক চেক ডিফেন্ডার থাকা সত্ত্বেও কেউ তা ক্লিয়ার করতে পারেননি। চলতি বলে পা ঠেকিয়ে গোল করেন ডোলবার্গ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তেড়েফুঁড়ে খেলতে থাকেন চেকরা। ৪৯ মিনিটের মাথায় এক গোল শোধ করেন প্যাট্রিক শিক। প্রতিযোগিতায় পাঁচ গোল হল তাঁর। ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। দুর্ভাগ্যজনক ভাবে দু’জনকেই ইউরো কাপে আর দেখা যাবে না।

কিন্তু সমতা ফেরানোর গোল খুঁজে পায়নি চেকরা। খুব অল্প সময়েই ডিফেন্স সাজিয়ে নেয় ড্যানিশরা। বারবার চেষ্টা করলেও যে দুর্গে ভাঙন ধরাতে পারেনি চেক।

১৯৯২ সালে যুগোশ্লাভিয়ার পরিবর্তে ইউরো কাপে সুযোগ পেয়ে চমকে দিয়েছিল ড্যানিশরা। এই ডেনমার্কও অতীতের সেই সোনালি ইতিহাস মনে করিয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সেই স্বপ্নের দৌড় যেন আবার শুরু করল ডেনমার্ক।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories