Saturday, September 5, 2026
28 C
Kolkata

মোদিকে ৬৫ মণ আম উপহার দিলেন হাসিনা

নিউজ ডেস্ক : আম কূটনীতি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক হাতোয়ারগুলোর মধ্যে অন্যতম। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে মোদিকে ৬৫ মণ আম পাঠানো হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে রবিবার দুপুরে বাংলাদেশি ট্রাকে করে উপহারের এ আম পাঠানো হয়।

 

ভারত-বাংলাদেশ নোম্যানস ল্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টনে করে আমের এই চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, হস্তান্তর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বন্দরের উপপরিচালক আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে এমন আম কূটনীতির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের কাছে আম উপহার হিসেবে পাঠায় পাকিস্তান। এখন পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতের তরফ থেকেও এমন আম প্রেরণ করা হয় বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের কাছে।

সূত্র : ইত্তেফাক

 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories