Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

৬ জনের ডাকাত দলকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ

মালদা:মোথাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করল ৬ জনের একটি ডাকাতের দলকে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর মারফত জানতে পারা যায়, এইদিন মোথাবাড়ি থানার অন্তর্গত ভগবতীপুর কালুয়াটোলা এসএসকে স্কুল প্রাঙ্গণে ৮ থেকে ১০ জন লোক জড়ো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশকর্তারা। এবং এসএসকে স্কুল প্রাঙ্গনে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ আরও জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুষ্কৃতীরা বলেছে বাবলা কমলপুর সংলগ্ন এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিয়ে সেখানে জড়ো হয়েছিল তারা।

দুষ্কৃতীদের নাম রাকিউল ইসলাম(২৫), বাড়ি গয়েশবাড়ির সুজাপুর। রাজিকুল মুমিন, বয়স (২৮)। সাদিকুল মুমিন বয়স (২৬), আইয়ুব মুমিন বয়স (২৯), সারুপ শেখ বয়স (২৪) ও আরব সেখ বয়স(৩২)।

এদের মধ্যে একজনের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত গয়েশবাড়ি এলাকায়। এবং আরেকজনের বাড়ির মোথাবাড়ি থানার অন্তর্গত পটলডাঙ্গা এলাকায়। বাকি চারজনের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত কমলপুর বাবলা এবং কমলপুর বাবলা নতুন পাড়া এলাকায়।

পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে এক রাউন্ড কার্তুজ -সহ একটি আগ্নেয়াস্ত্র, দুটি লোহার রড/সাবল এবং দুটি ধারালো হাসুয়া।

মোথাবাড়ি থানার পুলিশ ধৃত ওই ছয়জনের ডাকাত দলকে মালদা জেলা আদালতে পেশ করেছে বলে জানা গিয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories