Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে এবার দ্বিতীয় সারির দলই খেলাবে শ্রীলঙ্কা, খবর দ্বীপরাষ্ট্র থেকে

নিউজ ডেস্ক : ভারত ১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য নিজেদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন অর্জুন রণতুঙ্গ। তিনি দেশের বোর্ডকেও এমন দলের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ার জন্য জন্য তোপ দেগেছেন। আর এই বিতর্কের মাঝেই চালু হল নয়া বিতর্ক। শ্রীলংকার মূল দলের খেলোয়াড়দের সঙ্গে এখনও পর্যন্ত চুক্তি নিয়ে সমস্যার কারণে দ্বিতীয় সারির লঙ্কা দল দেখা যেতে পারে ভারতের বিরুদ্ধে। উল্লেখ্য, এখনও পর্যন্ত শ্রীলঙ্কা বোর্ড ভারতের বিরুদ্ধে তাদের স্কোয়াড ঘোষণা করেনি।

স্থানীয় প্ৰচারমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলে শীঘ্রই শ্রীলঙ্কা দেশে ফিরবে। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বোর্ডের বার্ষিক চুক্তিতে এখনো শ্রীলঙ্কান ক্রিকেটাররা সই করেননি। কুশল পেরেরার নেতৃত্বাধীন জাতীয় দলের ক্রিকেটাররা যদি বোর্ডের চুক্তিতে সই না করে তাহলে ভারতের বিরুদ্ধে হয়ত দ্বিতীয় সারির দলই নামাতে পারে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কান সংবাদপত্র ডেইলি এফটি-র প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক প্রমোদয়া বিক্রমসিংহে জানিয়েছেন, যে ক্রিকেটাররা বোর্ডের চুক্তিতে সই করবেন না, তাদের ভারত সিরিজে রাখা হবে না। জানা গিয়েছে শ্রীলঙ্কান বোর্ড ৩৯ জনের ক্রিকেটারদের একটি পুল তৈরি করেছে। প্রথম সারির দল না খেললে, প্রয়োজন পড়লে সেই পুলের বাকি ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় সারির স্কোয়াড গড়া হবে। অবশ্য বোর্ডের তরফ থেকে আসা প্রকাশ করা হয়েছে, চুক্তি সংক্রান্ত সমস্যা শীঘ্রই মিটে যাবে। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কা ১৩ ই জুলাই থেকে ৩ টি করে ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories