Saturday, September 5, 2026
28 C
Kolkata

এক সপ্তাহ ধরে স্বামীর মৃতদেহ আগলে রেখেছে স্ত্রী

এক সপ্তাহ ধরে স্বামীর মৃতদেহ আগলে রেখেছিলেন স্ত্রী। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ।

খড়দহ থানার সোদপুর উত্তরপল্লির বাসিন্দা অমিয় দাস (৮২) এবং তাঁর স্ত্রী অঞ্জলি (৬৯)। সোমবার সকালে অমিয়র পচাগলা দেহ উদ্ধার হয়েছে ঘর থেকে।

এক প্রতিবেশী সুমন দাস বলছেন, ”উনি (অঞ্জলি) সকাল থেকে কাঁদছিলেন। আমরা খবর নিতে গিয়েছিলাম।সেখানে গিয়ে টের পাই দুর্গন্ধ বার হচ্ছে। তার পর ওঁর ছেলেদের খবর দিই। পুলিশেও খবর দেওয়া হয়। ওঁর (অঞ্জলি) মানসিক সমস্যা আছে দীর্ঘদিন ধরেই। গত ৩-৪ দিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলাম। আজ ওঁকে কাঁদতে দেখে যাই।”

অমিয় এবং অঞ্জলির এক ছেলে অভিজিত্‍ দমদমের বাসিন্দা। তিনি বলেন, ”বাবা যে মারা গিয়েছেন তা জানি না। এটা জানতে পেরেছি, গত কয়েক দিন ধরে বাবার শরীর খারাপ ছিল। আমি আজ খবর পেয়ে এসেছি। মাস ৪-৫ আগে শেষ বার ফোনে ওঁদের সঙ্গে যোগাযোগ হয়েছিল।” খড়দহ থানার পুলিশ দেহ উদ্ধার করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories